ভৈরবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহি কর্মকর্তা লুবনা ফারজানা।
আজ সোমবার সকাল সাড়ে দশটায় উপজেলা মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নবাগত ইউএনও লুবনা ফারজানার সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জাতীয় সাংবাদিক সংস্থা ভৈরব শাখার সভাপতি ও দৈনিক গৃহকোণ সম্পাদক আলহাজ্ব এম এ লতিফ, ভৈরব প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি এস এম বাকি বিল্লাহ, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবী, সাধারন সম্পাদক আলাল উদ্দিন,টেলিভিশন জার্নালিস্ট এসোশিয়েসনের সভাপতি আসাদুজ্জামান ফারুক, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা, কালের কন্ঠ ও বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি আদিল উদ্দিন আহমেদ, বাংলা টিভির প্রতিনিধি এম আর সোহেল সেন, চ্যানেল২৪ এর প্রতিনিধ বিল্লাল হোসেন মোল্লা প্রমূখ।
এছাড়াও মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির যুগ্ম সাধারন সম্পাদক শতাব্দীর কন্ঠের প্রতিনিধি ও আবুল কালাম আজাদ, দৈনিক গৃহকোণের বার্তা সম্পাদক এম আর রুবেল, সাপ্তাহিক অবলম্বন পত্রিকার বার্তা সম্পাদক শামীম আহমেদ, প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি মিজানুর রহমান পাটোয়ারি, দৈনিক পূর্ব কন্ঠের ব্যবস্থাপনা সম্পাদক মিলাদ হোসেন অপু, স্টাফ রিপোর্টার আফছার হোসেন তূর্যা, তরুণ লেখক সোহানুর রহমান সোহান, দৈনিক স্বাধীন বাংলার প্রতিনিধি জুয়েল মিয়া প্রমূখ।
সভায় সদ্য যোগদানকৃত ইউএনও লুবনা ফারজানার কাছে চুরি-ছিন্তাইসহ ভৈরবের বর্তমান সামাজিক অস্থিরতার বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। এছাড়াও সামাজিক অবক্ষয়ের চিত্র পরিবর্তনে নির্বাহি কর্মকর্তার কার্যকরি ভূমিকা কামনা করেন সাংবাদিকরা। পরে সভাপতির বক্তব্য নির্বাহি কর্মকর্তা লুবনা ফারজানা বলেন, ছিন্তাই ও মাদকমুক্ত ভৈরব গড়তে উপজেলা প্রশাসেনর সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে। পাশাপাশি যেকোনো ধরনের অপরাধ, অনিয়ম-দুর্নীতির সঠিক তথ্য পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন ইউএনও।