মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

যুক্তরাজ্যের কারাগারেই মারা যেতে পারেন জুলিয়ান অ্যাসাঞ্জ : চিকিৎসক

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯
  • ৪৭৮ বার পড়া হয়েছে

বিশ্বের বিভিন্ন দেশের শাসনব্যবস্থায় অনিয়ম, দুর্নীতির গোপন নথি ফাঁস করে আলোচনায় আসা উইকিলিকসের প্রতিষ্ঠাতা ও অন্যতম সম্পাদক কারাবন্দি জুলিয়ান অ্যাসাঞ্জ প্রয়োজনীয় চিকিৎসা সেবার অভাবে কারাগারেই মারা যেতে পারেন। এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের ৬০ চিকিৎসক। সোমবার (২৫ নভেম্বর) যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের কাছে পাঠানো একটি চিঠিতে স্বাক্ষরকারী ওই চিকিৎসকদের এই আশঙ্কার কথা জানিয়েছে স্কাই নিউজ।

এদিকে, ওই চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে, অ্যাসাঞ্জ বিষন্নতাসহ কিছু জটিল ধরনের শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছেন। তারা অতিদ্রুত অ্যাসাঞ্জকে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠনের মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করার কথা বলেছেন।

এর আগে, জুলিয়ান অযাসাঞ্জের বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগ নাকচ করে দেয় সুইডেনের কর্তৃপক্ষ। উইকিলিকসের পক্ষ থেকে সুইডেনের এই উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে।

প্রসঙ্গত, বেলমার্শের কারাগারে বন্দি জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়ে বিচারের মুখোমুখি করা হবে কি না, এ সংক্রান্ত একটি শুনানির জন্য সময় নির্ধারন করা হয়েছে ২০২০ সালের ফেব্রুয়ারিতে। সেখানে পেন্টাগনের কম্পিউটার সিস্টেম হ্যাক করে তথ্য হাতিয়ে নেওয়ার ১৮ অভিযোগে তাকে বিচারের মুখোমুখি করা হতে পারে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com