মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

কুড়িগ্রামে সরকারী ওষুধ বিক্রির দ্বায়ে এফ ডাব্লিউএ সহ আটক ২

আব্দুল্লাহ আল মানছুর
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯
  • ৪৫২ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম উলিপুরে বিক্রির জন্য নিষিদ্ধ সরকারী ওষুধ কালোবাজারে বিক্রির সময় হাতে-নাতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের এক মহিলা কর্মী (এফ.ডাব্লিউ.এ) সহ দুই জনকে জনতা আটক করে পুলিশে দিয়েছে। মামলা দায়েরের পর রবিবার দুপুরে আটককৃত দুই ব্যক্তিকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পরিবার পরিকল্পনা বিভাগের ফ্যামিলী ওয়েল ফেয়ার অ্যাসিটেন্ট (এফ.ডাব্লিউ.এ) সুলতানা রাজিয়া (৩২) গত শনিবার রাতে বিক্রয়কৃত সরকারী ১৫ হাজার ৯৬০ পিচ জন্মনিরোধক ট্যাবলেট ও ২৮ টি ইনজেকশন বিক্রির উদ্যেশ্যে নিয়ে যাচ্ছিলেন। তারা উলিপুর পৌর এলাকার পশ্চিম নাওডাঙ্গা গ্রামে পৌঁছিলে গতিবিধি সন্দেহ জনক হওয়ায় স্থানীয় মানুষজন তাদের চ্যালেঞ্জ করে। এক পর্যায়ে তাদের ব্যাগ তল্লাশী করে স্থানীয়রা উল্লেখিত পরিমাণ ওষুধ আটক করে নিকটস্থ থানার পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল গিয়ে ১৫ হাজার ৯৬০ পিচ জন্মনিরোধক ট্যাবলেট ও ২৮ টি ইনজেকশনসহ এফ.ডাব্লিউ.এ সুলতানা রাজিয়া ও মতলেব হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে। সুলতানা রাজিয়া পৌরসভার পশ্চিম নাওডাঙ্গা গ্রামের বদরুল আলমের কন্যা ও মতলেব হোসেন উপজেলার থেতরাই ইউনিয়নের দড়িকিশোরপুর ভাটিয়াপাড়া গ্রামের রহিম উদ্দিনের পুত্র বলে জানা গেছে।

এ ব্যাপারে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নজিবুল ইসলাম বলেন, ঘটনার পর ৩ সদস্যের তদন্ত টিম গঠন করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) আনোয়ারুল ইসলাম বলেন, সরকারী ওষুধ চুরির মামলা দিয়ে আটককৃতদের জেল-হাজাতে প্রেরণ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com