মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

ভৈরবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চাল,পলিথিন ও স্বর্ণ ব্যবসায়ীকে অর্থদন্ড

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯
  • ৬৩৩ বার পড়া হয়েছে

ভৈরবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাটের বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি, নিষিদ্ধ পলিথিন বিক্রি ও স্বর্ণ ব্যবসায়ীর ডিলিং লাইসেন্স না থাকার অপরাধে ভৈরব বাজারের আট ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহি কর্মকর্তা লুবনা ফারজানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদন্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতে ভৈরব রাণীর বাজারের চাল ব্যবসায়ী মোঃ আকরাম হোসেনকে ৩হাজার, হাজী মামুন মিয়াকে ১০হাজার, মোঃ সুলাইমান মিয়াকে ৮হাজার, হারুন-উর রশিদকে ৫হাজার, চকবাজারের পলিথিন ব্যবসায়ী আক্তার মিয়াকে ১০হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়াও স্বর্ণব্যবসায়ী নাথ জুয়েলার্সের প্রোপাইটর প্রেম নাথ,অভি গোল্ড হাউসের মালিক মিঠু ও মাধব শিল্পালয়ের মালিক মাধব প্রত্যেককে ৮হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহি কর্মকর্তা লুবনা ফারজানা জানান, বন্দর নগরী ভৈরবে দীর্ঘদিন ধরেই কিছু সংখ্যক চাল ব্যবসায়ী পাটের বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রির অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। পাশাপাশি নিষিদ্ধ পলিথিন বিক্রি ও বাজারের অধিকাংশ স্বর্ণ ব্যবসায়ীরা ডিলিং লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করে আসছিল যা অপরাধ। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট আটজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। এছাড়াও অবৈধ ব্যবসা প্রতিষ্ঠ নের বিরুদ্ধে এসব অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও লুবনা ফারজানা।

অভিযানে ভৈরব উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক রুহুল আমীন ও পৌর নিরাপদ খাদ্য পরিদর্শক নাছিমা বেগমসহ ভৈরব থানা পুলিশ সহায়তা করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com