রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা ডিএল মেথডে হার, নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে: ইরান সীতাকুণ্ডে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত, আহত ২ হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তহবিল বাড়ানোর উদ্যোগ কিশোরগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত কৃষকদল নেতা মারা গেছেন নওগাঁর বদলগাছীতে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত কিশোরগঞ্জে কটিয়াদীতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কিছু মহল দেশকে ‘বন্ধুহীন’ বানাতে চায়: তারেক রহমান

মৌলভীবাজার সদর উপজেলা আ.লীগের সম্মেলনে সংঘর্ষ, ছাত্রলীগকে দোষলেন মিছবাহ

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯
  • ৫০১ বার পড়া হয়েছে

মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হলের চেয়ার ও জানালা ভাংচুরের ঘটনা ঘটেছে।

সোমবার সকালে সম্মেলন শুরু হওয়ার পূর্বে পৌর জনমিলন কেন্দ্রে এই ঘটনা ঘটে। এসময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনার জন্য ছাত্রলীগকে অভিযুক্ত করেছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ।
তিনি বলেন, ‘আমরা মনে করি। সম্মেলন যাতে সুন্দর ও সফল ভাবে সম্পন্ন হয় তার জন্য মৌলভীবাজারের সব নেতারা চেষ্টা চালাবেন। আজ ছাত্রলীগ যে কাজ করেছেন তা জগন্নতম কাজ। তারা আমাদের অসম্মান করেছে। আমরাও ছাত্র রাজনীতি করেছি। অনেক নির্যাতন জেল জুলুম সজ্য করে আজকে এখানে এসেছি। এখানে যারা বসা আছেন, তারা সবাই জুলুম নির্যাতন সহ্য করে এসেছেন।”

তিনি দুই নেতার নাম বলে বলেন, ‘আমরা মনে করি এখানে দুইজনই নেতৃত্বে আছেন। তাদের মূল দায়িত্ব এই সম্মেলন যাতে সুন্দর ও সফলভাবে সম্পূন্ন হয়েছে। আমরা চাই সুন্দর সফলভাবে নতুন নেতৃত্ব আসবে। আপনারা বঙ্গবন্ধুর স্লোগান দিবেন, শেখ হাসিনার স্লোগান দিবেন, আওয়ামীলীগের স্লোগান দিবেন’।

মিছবাহ বলেন, ‘আমরা তৃতীয় প্রজন্মের হাতে ক্ষমতা তুলে দিতে চাই। আমরা নতুন নেতৃত্ব দিতে চাই। আমরা দ্বিতীয় প্রজন্মের হাতে বর্তমান রাজনীতি আছে, আমরা চাই তৃতীয় প্রজন্ম উন্নত বাংলাদেশ গঠন করবে’।

দুপুরে সম্মেলন অধিবেশন শুরু হয়। এতে সভাপত্বি করেন বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি কামাল আহমদ, সম্মেলনের উদ্বোন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন আহমদ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য রফিকুর রহমান ও প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com