রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা ডিএল মেথডে হার, নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে: ইরান সীতাকুণ্ডে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত, আহত ২ হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তহবিল বাড়ানোর উদ্যোগ কিশোরগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত কৃষকদল নেতা মারা গেছেন নওগাঁর বদলগাছীতে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত কিশোরগঞ্জে কটিয়াদীতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কিছু মহল দেশকে ‘বন্ধুহীন’ বানাতে চায়: তারেক রহমান

জোহরা তাজউদ্দীনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯
  • ৪৮৯ বার পড়া হয়েছে

আজ ২০ ডিসেম্বর, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য সৈয়দা জোহরা তাজউদ্দীনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী।  ২০১৩ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন। সৈয়দা জোহরা তাজউদ্দীন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের স্ত্রী। ’৭৫-এর ১৫ আগস্ট পরবর্তী আওয়ামী লীগের দুঃসময়ে দলের হাল ধরায় তাঁকে দলের দুর্দিনের কান্ডারি বলা হয়।

জোহরা তাজউদ্দীনের একমাত্র ছেলে তানজিম আহমদ সোহেল তাজ ২০০১ এবং ২০০৮ সালে গাজীপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি।

পরে তার ছেড়ে দেওয়া আসনে ২০১২ সালে উপ-নির্বাচনে জোহরা তাজের মেজো মেয়ে সিমিন হোসেন রিমি সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে ওই আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন রিমি। তার বড় মেয়ে শারমিন রিপি প্রবাসী ও ছোট মেয়ে মাহজাবিন মিমি এখন দেশে বসবাস করছেন।

মায়ের মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করেছেন সোহেল তাজ। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘ডিসেম্বর ২০, ২০১৯, আজ আমার মা সৈয়দা জোহরা তাজউদ্দীনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী’।

‘১৯৭৫ এর ১৫ অগাস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করার পর এবং ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে হত্যা করার পর যখন দেশ ও জাতি দিশেহারা ঠিক তখন এই মহিয়সী নারী ঝাঁপিয়ে পড়েন জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য আর এই জঘন্যতম হত্যাকাণ্ডগুলোর বিচারের দাবিতে।’

সোহেল তাজ লিখেছেন, ‘আমার স্মৃতিতে সেই দিনগুলো এখনো সংরক্ষিত হয়ে আছে-সেই দিনগুলো যখন আমার মা ছুটে গিয়েছিলেন বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে-টেকনাফ থেকে তেঁতুলিয়া। অনেক সময় আমাকে সাথে নিয়ে যেতেন বিভিন্ন মিটিং আর অনুষ্ঠানে।’

‘‘আমার মাকে বলতে শুনতাম ‘আমি আমার স্বামীকে হারিয়েছি, আমার সন্তানেরা এতিম হয়েছে। কিন্তু জাতি হারিয়েছে বঙ্গবন্ধুকে আর জাতীয় চার নেতাকে, আমার ক্ষতির চেয়ে জাতির অনেক বড় ক্ষতি হয়ে গেলো। আর তাই আজ আমি আমার রক্ত মাখা আঁচল নিয়ে আপনাদের কাছে বিচার দিয়ে গেলাম,’’ বলেন তিনি।

১৯৩২ সালের ২৪ ডিসেম্বর ঢাকায় জন্ম নেওয়া সৈয়দা জোহরা তাজউদ্দীনের পৈত্রিক বাড়ি চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলায়। ১৯৫৯ সালে বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের সঙ্গে তার বিয়ে হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com