রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা ডিএল মেথডে হার, নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে: ইরান সীতাকুণ্ডে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত, আহত ২ হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তহবিল বাড়ানোর উদ্যোগ কিশোরগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত কৃষকদল নেতা মারা গেছেন নওগাঁর বদলগাছীতে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত কিশোরগঞ্জে কটিয়াদীতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কিছু মহল দেশকে ‘বন্ধুহীন’ বানাতে চায়: তারেক রহমান

কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির নির্বাচনে মনির পুনরায় সভাপতি শওকত সম্পাদক নির্বাচিত

আবদুল্লাহ আল মামুন পলাশ
  • আপডেট সময় শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯
  • ৭৩৫ বার পড়া হয়েছে

বিপুল উৎসাহ, উদ্দীপনায় ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন-২০১৯। নির্বাচনে আসাদুজ্জামান খান মনির পুনরায় সভাপতি সভাপতি ও রফিকুজ্জামান খান শওকত সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে আসাদুজ্জামান খান মনির হারিকেন প্রতীকে ২০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশিকুর রহমান রাজিব সাইকেল প্রতীকে পেয়েছেন ১৮১ ভোট। সাধারন সম্পাদক পদে রফিকুজ্জামান খান শওকত চেয়ার প্রতীকে ২৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদ ঘড়ি প্রতীকে পেয়েছেন ২৩০ ভোট। কোষাধ্যক্ষ পদে শাহাবুদ্দিন আনারস প্রতীকে ২৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতীদ্বন্দ্বী মঞ্জুরুল হক টেলিভিশন প্রতীকে ২০৭ ভোট পেয়েছেন। সদস্য পদে কলিম আহমেদ হাতি প্রতীকে পেয়েছেন ৩৩৪ ভোট, ওমর ফারুক কলস প্রতীকে পেয়েছেন ৩১৮ ভোট, সাইফুল ইসলাম আম প্রতীকে পেয়েছেন ২৫৩ ভোট, সাব্বির হোসেন মোরগ প্রতীকে ২৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালন করেন মোঃ আতিকুর রহমান পিন্টু।সদস্য সচিব হিসেবে মোঃ লুৎফর রহমান ফারুক, প্রিজাইডিং অফিসার মোঃ মাহবুবুর রহমান বাদল, সহকারি প্রিজাইডিং অফিসার এহতেশা হুদা মুনাব্বী, এড. তোফাজ্জল হোসেন রেনু, বাবু অমল চন্দ্র রায়, শেখ আসাদুজ্জামান খোকন ও মো: শাহ আলম দ্বায়িত্ব পালন করেন।

জেলা পুলিশ প্রশাসন থেকে নির্বাচনের জন্য নেওয়া হয়েছিল বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com