রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা ডিএল মেথডে হার, নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে: ইরান সীতাকুণ্ডে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত, আহত ২ হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তহবিল বাড়ানোর উদ্যোগ কিশোরগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত কৃষকদল নেতা মারা গেছেন নওগাঁর বদলগাছীতে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত কিশোরগঞ্জে কটিয়াদীতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কিছু মহল দেশকে ‘বন্ধুহীন’ বানাতে চায়: তারেক রহমান

টুইটারে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’, গুগলে সার্চের শীর্ষে ‘ইরান’!

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৪ জানুয়ারী, ২০২০
  • ৫২১ বার পড়া হয়েছে

মার্কিন বিমান হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ব্রিগেডের কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানির মৃত্যুর পর টুইটারে ট্রেন্ডিং হয়েছে ‘ওয়ার্ল্ড ওয়ার থ্রি’ (তৃতীয় বিশ্বযুদ্ধ)।

শুধু টুইটারেই নয়, হামলার কয়েক ঘণ্টার মধ্যেই গুগলের সার্চ রেকর্ডেও উপরের দিকে উঠে এসেছে ‘ওয়ার্ল্ড ওয়ার থ্রি’। আর গুগলে খোঁজ করার দিক দিয়ে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে আছে ‘ইরান’।

শুক্রবার সকালে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় কাসেম সোলাইমানিসহ আট জন নিহত হন। ওই হামলায় নিহত হন ইরাকি কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিসও।

ইরানের প্রভাবশালী কমান্ডারের কাশেম সুলেইমানির মৃত্যুর পর কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ‘কঠিন প্রতিশোধের’ প্রতিজ্ঞা করেছেন। ইরানি সর্বোচ্চ নেতার হুমকিই বিশ্ববাসীর মনে আরেকটি বড় ধরণের যুদ্ধের ভয় ঢুকিয়ে দিয়েছে।

ইরাকে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ইরান সমর্থিত বিক্ষোভকারীদের হামলা এবং তার জেরে ট্রাম্পের নির্দেশে সোলাইমানিকে হত্যা- পুরো ঘটনাপ্রবাহ নিয়ে নতুন উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্য।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম মেট্রোর খবরে বলা হয়েছে, সোলাইমানিকে হত্যার পর অনেকেই এ ওই ঘটনা নিয়ে টুইট করছেন। যেখানে তৃতীয় বিশ্বযুদ্ধ বেধে যাবে কিনা সে বিষয়ে লিখছেন।

বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে মেট্রোর প্রকাশিত খবরে বলা হয়েছে, ওই ঘটনার পর শুধু যুক্তরাষ্ট্র থেকে ‘ইরান’ লিখে ৫ লাখ বার খোঁজ করা হয়েছে।

বাংলাদেশ সময় রাত সোয়া আটটার দিকে দেখা গেছে ‘ইরান’ লিখে গুগলে খোঁজ করা হয়েছে প্রায় ২০ লাখ বার। এছাড়া ওয়ার্ল্ড ওয়ার থ্রি, ট্রাম্প, কাশেম সুলেইমানি, ইরান নিউজ, সোলেইমানি, ইরাক, কাশিম সোলেইমানি, বাগদাদ, ওয়ার এবং ইরান ওয়ার- লিখেও প্রচুর সার্চ করা হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com