রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা ডিএল মেথডে হার, নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে: ইরান সীতাকুণ্ডে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত, আহত ২ হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তহবিল বাড়ানোর উদ্যোগ কিশোরগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত কৃষকদল নেতা মারা গেছেন নওগাঁর বদলগাছীতে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত কিশোরগঞ্জে কটিয়াদীতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কিছু মহল দেশকে ‘বন্ধুহীন’ বানাতে চায়: তারেক রহমান

ইরানের হামলায় কোনো ইরাকি সৈন্য হতাহত হয়নি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৮ জানুয়ারী, ২০২০
  • ৫৮০ বার পড়া হয়েছে

ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় কোনো ইরাকি সৈন্য হতাহত হয়নি। ইরাকি সামরিক বাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বুধবার মাত্র কয়েক ঘণ্টা আগেই এক ঘণ্টার ব্যবধানে ইরাকে মার্কিন ঘাঁটিতে দু’বার হামলা চালিয়েছে তেহরান।

ইরানের স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে ইরাকের পশ্চিমাঞ্চলের আইন আল আসাদ এবং কুর্দিস্তানের এরবিলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এই ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নেয়ার চেষ্টা করা হলে ওই অঞ্চলে মার্কিন মিত্ররা আক্রান্ত হবে বলেও হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।

ইরাকি সেনাবাহিনীর ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে যে, বুধবার প্রায় আধা ঘণ্টা ধরে হামলা চালানো হয়েছে। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ২২টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। এর মধ্যে ১৭টি আল আসাদ বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে। এছাড়া বাকি পাঁচটি উত্তরাঞ্চলীয় ইরবিলে আঘাত হেনেছে।

এদিকে, ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনাকে জেনারেল কাসেম সোলেইমানির হত্যার প্রতিশোধ হিসেবে উল্লেখ করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিভ বলেছেন, তেহরান যুদ্ধ বা উত্তেজনা বাড়াতে চায় না।

জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, ইরান আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং তা শেষও করেছে। শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অভিজাত কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা করা হয়।

ওই হত্যাকাণ্ডকে কাপুরুষোচিত সশস্ত্র হামলা বলে উল্লেখ করে ইরান বলছে, তারা তাদের নাগরিক এবং শীর্ষ কর্মকর্তাদের ওপর হামলার ঘটনার জবাব দিতেই ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্র হামলাকে যুক্তরাষ্ট্রের হামলার জবাব বলে উল্লেখ করেছে তেহরান।

জাভেদ জারিফ এক বিবৃতিতে বলেন, আমরা যুদ্ধ চাই না বা কোনো ধরনের উত্তেজনা বৃদ্ধি করতে চাই না। তবে আমাদের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসন থেকে নিজেদের রক্ষা করব আমরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com