রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা ডিএল মেথডে হার, নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে: ইরান সীতাকুণ্ডে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত, আহত ২ হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তহবিল বাড়ানোর উদ্যোগ কিশোরগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত কৃষকদল নেতা মারা গেছেন নওগাঁর বদলগাছীতে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত কিশোরগঞ্জে কটিয়াদীতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কিছু মহল দেশকে ‘বন্ধুহীন’ বানাতে চায়: তারেক রহমান

প্রকাশ হলো ইরানি ক্ষেপণাস্ত্রে মার্কিন ঘাঁটি ধ্বংসের ছবি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০
  • ৫২৮ বার পড়া হয়েছে

গতকাল বুধবার ভোরে ইরাকে অবস্থিত দুটি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইরাকের আইন আল-আসাদ বিমান ঘাঁটির সাতটি ভবন ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ভবনে মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা বসবাস করেন। কৃত্রিম উপগ্রহের ছবিতে এসব ধ্বংসযজ্ঞের ছবি দেখা গেছে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানা গেছে।

বাণিজ্যিক উপগ্রহ কোম্পানি প্লানেট ল্যাবস দুটি ছবি প্রকাশ করেছে। রয়টার্স এই ছবি পর্যালোচনা করেছে। গত বছরের ২৫ ডিসেম্বরের ছবিগুলোর সঙ্গে বুধবারের হামলার পর ক্ষয়ক্ষতির তুলনা করা সম্ভব হয়েছে।

অবকাঠামোর অন্তত তিনটি কাঠামো বিমান ব্যবস্থাপনা হ্যাংগার হিসেবে ব্যবহার করা হয়। কিছু কিছু ভবন পুরোপুরো অদৃশ্য হয়ে গেছে। তাদের কিছু অংশ রয়ে গেছে। ক্যালিফোর্নিয়ায় মন্টারিতে মিডলবুরি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের জেফরি লুইস বলেন, ঘাঁটির মার্কিন অংশকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে তারা। তারা এটাকে আঘাত করতে চেয়েছে এবং আঘাত করেছে।

ইরানের বিরুদ্ধে যুদ্ধের কিনার থেকে ফিরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তিনি বলেছেন, ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইরান তার আগের অবস্থান থেকে সরে এসেছে। হোয়াইট হাউস থেকে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে এই মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, দুটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় কোনো আমেরিকান হতাহত হয়নি। ক্ষয়ক্ষতি হয়েছে সামান্যই।

তবে তেহরানের বিরুদ্ধে দ্রুতই নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তিনি। আঘাতের বদলে পাল্টা আঘাতে ইসলামিক প্রজাতন্ত্রটি যে আভাস দিয়েছে তাকে স্বাগত জানিয়েছেন ট্রাম্প।

গেল শুক্রবার ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যায় ট্রাম্পের নির্দেশের পর পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে যাওয়ার যে আশঙ্কা করা হয়েছিল, তার এই বক্তব্যের মধ্য দিয়ে সেটা প্রশমিত হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com