রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা ডিএল মেথডে হার, নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে: ইরান সীতাকুণ্ডে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত, আহত ২ হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তহবিল বাড়ানোর উদ্যোগ কিশোরগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত কৃষকদল নেতা মারা গেছেন নওগাঁর বদলগাছীতে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত কিশোরগঞ্জে কটিয়াদীতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কিছু মহল দেশকে ‘বন্ধুহীন’ বানাতে চায়: তারেক রহমান

‘মন্ত্রিত্ব ছেড়ে দিতে বললে ছেড়ে দেব আমি’

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০
  • ৪৯৮ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিত্ব ছেড়ে দিতে বললে আমি ছেড়ে দেব বলে সাংবাদিকদের জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সরকার এবং দলকে আলাদা করার জন্য অনেক মন্ত্রীকে দলের দায়িত্ব দেয়া হয়নি, তবে আপনিসহ কয়েকজন দল ও মন্ত্রিসভায় আছেন। যারা মন্ত্রিসভায় আছেন তাদের মন্ত্রিসভা থেকে সরানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে জরুরি প্রেস ব্রিফিংয়ে সমসাময়িক ইস্যু নিয়ে কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বলতে পারবেন যারা মন্ত্রিসভায় আছেন তাদের মন্ত্রিসভা থেকে সরানো হবে কিনা। তার সিদ্ধান্ত আমরা সবাই মেনে নেব। আমাকে মন্ত্রিত্ব ছেড়ে দিতে বললে আমিও ছেড়ে দেব।

কাদের বলেন, মন্ত্রিসভায় রদবদল রুটিন বিষয়, যা প্রধানমন্ত্রীর এখতিয়ার। তবে সিটি করপোরেশন নির্বাচনের আগে কোন এক্সপানশন বা রিসাফল হবে বলে মনে হয় না। এর সম্ভবনা একেবারেই কম। প্রধানমন্ত্রী যেকোন সময় পরিবর্তন করতে পারেন। মন্ত্রীদের দায়িত্ব পুনর্বিন্যাস করতে পারেন। এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার। তবে তাড়াতাড়ি কিছু হবে বলে আমার কাছে কোন খবর নেই।

তিনি বলেন, নতুন মন্ত্রীরা খারাপ করছে বলে আমার মনে হয়না, নতুন মন্ত্রীদের কাজ করতেও সময় লাগে। আস্তে আস্তে তারা ভালো কাজ করবে। নতুন মন্ত্রী হিসেবে আমিও একসময় কাজ করেছি, তখনকার কাজও দেখতে পারেন।

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের আগে মন্ত্রিসভায় রদবদল হওয়ার সম্ভাবনা নেই কিংবা থাকলেও সে সম্ভাবনা খুব কম বলেও জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com