রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা ডিএল মেথডে হার, নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে: ইরান সীতাকুণ্ডে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত, আহত ২ হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তহবিল বাড়ানোর উদ্যোগ কিশোরগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত কৃষকদল নেতা মারা গেছেন নওগাঁর বদলগাছীতে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত কিশোরগঞ্জে কটিয়াদীতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কিছু মহল দেশকে ‘বন্ধুহীন’ বানাতে চায়: তারেক রহমান

চেয়ারম্যানের মামলায় চেয়ারম্যান কারাগারে!

দিলীপ কুমার সাহা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০
  • ৯০৮ বার পড়া হয়েছে

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হককে (৫৫)গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৮ জানুয়ারি) রাতে ঢাকা থেকে গ্রেফতারের পর ইউপি চেয়ারমান আনোয়ারুল হককে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম ছিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত সাড়ে ১১টায় ঢাকার উত্তরা ৯ নম্বর সেক্টরের একটি বাসা থেকে নিকলী থানার পুলিশ আনোয়ারুল হককে গ্রেপ্তার করে। পরে আজ বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হলে আদালত তাকে জেলহাজাতে পাঠানোর নির্দেশ দেন।

ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হক নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের ভাটিবরাটিয়া গ্রামের মৃত আ. আজিজের ছেলে। পুলিশ জানায়, সিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হক কিছুদিন ধরে নিকলী-বাজিতপুর আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আক্রমণাত্মক মিথ্যা তথ্য প্রচার করে মানহানি ও ভয় দেখিয়ে আসছেন। এমন অভিযোগে নিকলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নিকলী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কারার শাহরিয়া আহম্মেদ তুলিপ বাদী হয়ে গত বুধবার রাতে ( ৮ জানুয়ারি) নিকলী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। সিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হকসহ তিন জনকে এ মামলায় আসামি করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

One thought on "চেয়ারম্যানের মামলায় চেয়ারম্যান কারাগারে!"

  1. süperlig son dakika sunan sitedir.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com