জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের পার্টির নবম জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত এবং গঠনতন্ত্রের ধারা ১২ এর ৩ উপধারা মোতাবেক জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটিতে আরও ৮ জন উপদেষ্টা, ৩৭ জন ভাইস চেয়ারম্যান এবং ১৪ জন যুগ্ম মহাসচিবের নাম ঘোষণা করেছেন।
এই নিয়ে পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদে সদস্যের সংখ্যা ২৯-এ উন্নীত হলো। ইতোপূর্বে ৯ জন উপদেষ্টার নাম ঘোষণা করা হয়েছে। বাকি ২০ জন উপদেষ্টার মধ্যে রয়েছেন- অধ্যক্ষ রওশন আরা মান্নান এমপি (কুমিল্লা), একেএম মোস্তাফিজুর রহমান (কুড়িগ্রাম), মোঃ সেলিম উদ্দিন (সিলেট), এ্যাড. হাসান সিরাজ সুজা (মাগুরা), মোঃ নোমান (লক্ষীপুর), মিঃ সোমনাথ দে (বাগেরহাট), এমএম নিয়াজ উদ্দিন (গাজীপুর), আশরাফ উদ দৌলা (কুড়িগ্রাম), এম.এ. কুদ্দুস খান (ঝালকাঠি), মাহমুদুর রহমান মাহমুদ (লক্ষীপুর), এ্যাড. জিয়াউল হক মৃধা (বি.বাড়িয়া), মোঃ লুৎফর রহমান চৌধুরী (গাইবান্ধা), এম.এ. তালহা (নাটোর), দেলোয়ার হোসেন (দিনাজপুর), মোঃ নুরুল ইসলাম মিলন (কুমিল্লা), এ্যাড. গিয়াস উদ্দিন (সিলেট), এ্যাড. একরামুল হক (চাপাই নবাবগঞ্জ), সরদার শাহজাহান (পাবনা), মোঃ আতাউর রহমান সরকার (গাইবান্ধা) এবং মোঃ জহিরুল আলম রুবেল (ঢাকা)।
জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের সময় উপদেষ্টাবৃন্দের দায়িত্ব বন্টন এবং নামের ক্রমানুসার নির্ধারণ করা হবে।