সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদ উপলক্ষে আগামী ২৩ ও ২৪ মে খোলা থাকবে ব্যাংক মুশফিকের রেকর্ড সেঞ্চুরি ২০২৬-২৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার এডিপি, শিক্ষা-স্বাস্থ্যে বড় বরাদ্দ ইরান যুদ্ধে বৈশ্বিক কোম্পানিগুলোর ক্ষতি ন্যূনতম ২৫ বিলিয়ন ডলার, বাড়ছে প্রতিদিনই কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহী থেকে সব রুটে বাস বন্ধ র‍্যাব থাকা না থাকা ও নতুন এলিট ফোর্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে তাড়াইলে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে শেরপুরে হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বেড়ে ৪৪

কিশোরগঞ্জে অপহরণ চক্রের চার সদস্য র‌্যাবের হাতে আটক, অপহৃত অনার্স ছাত্রীকে উদ্ধার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০
  • ৮৩৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে অপহরণ চক্রের চার সদস্যকে আটক করেছে র‌্যাব-১৪ এবং অপহৃত এক অনার্স প্রথম বর্ষের ছাত্রীকে অপহরণের পরদিন করিমগঞ্জ উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে। অপহরণ চক্রের বিল্লাল হোসেন (২২), মো. তরিকুল ইসলাম রাব্বি (২১), মো. আবুল হোসাইন (২০) এবং সৌরভ ঘোষ (১৯) নামে চার সদস্যকেও আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের বালিখোলা এলাকায় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে অপহরণ চক্রের এই চার সদস্যকে আটক এবং অপহৃত অনার্স ছাত্রীকে উদ্ধার করেছে। অপহরণ চক্রের চার সদস্যের মধ্যে বিল্লাল হোসেন কিশোরগঞ্জ সদর উপজেলার সগড়া বিশ্বরোড এলাকার ইজাব উদ্দিনের ছেলে, মো. তরিকুল ইসলাম রাব্বি কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল এলাকার শামীমুল হক হেলালের ছেলে, মো. আবুল হোসাইন কিশোরগঞ্জ শহরের বড়বাজার এলাকার মো. ওসমান গনী ছেলে এবং সৌরভ ঘোষ বাজিতপুর উপজেলার শুতার সুতারপুর গ্রামের স্বপন ঘোষের ছেলে।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এম শোভন খান, বিএন জানান, বুধবার (২২ জানুয়ারি) কিশোরগঞ্জ শহরের আখড়াবাজারের পিটিআই দক্ষিণ গলি এলাকার বাসা থেকে কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের উদ্দেশ্যে বেরিয়ে ওই শিক্ষার্থী নিখোঁজ হয়। ছাত্রীর পিতা র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পে মেয়ে অপহণের অভিযোগ দিলে র‌্যাব বিষয়টি আমলে নিয়ে গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ তথ্য প্রযুক্তির সহায়তা নেয়। গোয়েন্দা নজরদারি এবং তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণ চক্রের অবস্থান নিশ্চিত হয়ে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের বালিখোলা এলাকায় র‌্যাব অভিযান পরিচালনা করে।অভিযানে  অপহরণ চক্রের চার সদস্য এবং অপহৃত অনার্স ছাত্রীকে উদ্ধার করা হয়।

এ ব্যাপারে আটক হওয়া অপহরণ চক্রের চার সদস্যের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com