“পরিবেশ ও প্রকৃতি সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি” এই পতিপাদ্য বিষয়ক সামনে রেখে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে জেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা ২০২০ খ্রি.।
বুধবার (২৯ জানুয়ারী) সদর উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় জেলা প্রশাসক জনাব মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী। দেশের উন্নয়ন অগ্রযাত্রার সাথে সাথে টেকসই ধরিত্রী ভাবনার গুরুত্ব উল্লেখ করে জেলা প্রশাসক মহোদয় বলেন বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমেই পরিবেশ বান্ধব উন্নয়ন সম্ভব হবে। বিশেষ করে হাওড় এলাকায় দুর্যোগ মোকাবিলায় প্রযুক্তি নির্ভর পরিকল্পনা প্রয়োজন। এজন্য তরুন শিক্ষার্থীদের বিজ্ঞান গবেষণায় অধিক মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কামরুল আলম খান। এসময় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদির, জেলা শিক্ষা অফিসার মো: জুলফিকার হোসেন, কিশোরগঞ্জ এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ কবীর, কিশোরগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম. আব্দুল্লাহ’সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধানগণ ও শিক্ষার্থীবৃন্দ।

কিশোরগঞ্জ টেক্সটাইল মিলস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের স্যারের সাথে স্কুলের প্রথম স্থান অধিকার করা শিক্ষার্থীবৃন্দ
জেলা পর্যায়ে বিভিন্ন মাধ্যমিক স্কুল অংশগ্রহণ করে এতে প্রথম স্থান অধিকার করেছে কিশোরগঞ্জ জেলা সদরের কিশোরগঞ্জ টেক্সটাইল মিলস্ আদর্শ উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান অধিকার করেছে নিকলি উপজেলার ঝাউতলা স্কুল এন্ড কলেজ এবং তৃতীয় স্থান অধিকার করেছে করিমগঞ্জ উপজেলার শামছুন্নাহার উসমান গণি বিদ্যানিকেতন।