সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র সৌদি আরবে রপ্তানি বাড়াতে ‘খাতভিত্তিক পরিকল্পনা চান বাণিজ্যমন্ত্রী’

কিশোরগঞ্জে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু: পাকুন্দিয়ায় ২০০ বাড়ি লকডাউন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
  • ১২১৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় করোনা উপসর্গ নিয়ে সুমন আকন্দ নামে যুবকের মৃত্যুর পর পুরো এলাকা লকডাউন করে দিয়েছে স্থানীয় প্রশাসন। বিকেলে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের নামা পুটিয়া গ্রামের প্রায় ২০০ বাড়ি লকডাউন করে দেয়া হয়। সুমন আকন্দ উপজেলার বুরুদিয়া ইউনিয়নের নামাপুটিয়া গ্রামের আবুল হাসিম আকন্দের ছেলে।

বুরুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল মিয়া জানান, সুমন আকন্দ একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করতো। । ১৫-২০ দিন আগে থেকে তার করোনা উপসর্গ দেখা দেয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো : হাসিবুর সাত্তার জানান, শরীরে করোনা উপসর্গ থাকায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিলো। এখন তার নমুনা সংগ্রহ করে ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইসিডিআর) পাঠানো হবে।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান ঐ এলাকা লকডাউন করে দেয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com