শনিবার, ০২ মে ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

সব বিরোধী দল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এক হয়েছি : মির্জা ফখরুল

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮
  • ৫৩৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ এক দলীয় শাসন ব্যবস্থা চালু করতে চায়। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে এই দলটি। দেশের সব অর্জন নষ্ট করেছে। এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আমরা সব বিরোধী দল এক হয়েছি। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনের মধ্যে দিয়ে এই সরকারের পতন হবে।

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও মাদ্রাসা মাঠে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় এক নির্বাচনি পথসভায় এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল আরো বলেন, আমি নিজে এই সরকারের সময় শতাধিক মামলার আসামি হয়েছি, দুই বছর জেল খেটেছি । এই স্বৈরাচারি সরকারের পরাজয়ের মধ্য দিয়ে দেশে যেন দেশে গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠা হয়। তাহলে দেশ নৈরাজ্য থেকে সুশাসনের মধ্যে আসতে পারে, চরম বিশৃঙ্খলার মধ্যে থেকে শৃঙ্খলার মধ্যে আসতে পারে।

তিনি বলেন,গণতন্ত্র মুক্তির এ সংগ্রামে আমরা জয়ী হতে চাই ভোটের মাধ্যম্যে, ব্যালটের মাধ্যম্যে। ড. কামাল হোসেনসহ আমরা ঐক্যবদ্ধ হয়েছি শুধু অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করবার জন্য।

এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি পয়গাম আলীসহ বিএনপি ও এর অংগসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com