শনিবার, ০২ মে ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

আ.লীগ বিদ্রোহীদের প্রার্থিতা প্রত্যাহারে দুই দিন সময় দিয়েছে

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮
  • ৫৮৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থীর বিরুদ্ধে এখনও যারা বিদ্রোহী হিসেবে ভোটের মাঠে রয়েছেন তাদের দুইদিনের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করতে হবে। এ সময়ের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার না করলে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগের যু্গ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক আজ শনিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

নানক বলেন, ‘আওয়ামী লীগ বা মহাজোটের মধ্যে কোনও বিদ্রোহী প্রার্থী নেই। কিছু স্বতন্ত্র প্রার্থী আছে। এটা দেড় ডজনেরও কম।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনী মাঠে নিজ দল আওয়ামী লীগ বা মহাজোটের প্রার্থীর বিরুদ্ধে যারা এখনও রয়েছেন তাদের ১৭ ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন থেকে সরে দাঁড়াতে হবে। সরে দাঁড়ানোর বিষয়টি জানাতে সংবাদ সম্মেলন করে। তাদের অবশ্যই আওয়ামী লীগ বা মহাজোটের প্রার্থীর পক্ষে ভোটের মাঠে কার্যকর ভূমিকা রাখতে হবে। অন্যতায় সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেব আমরা।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com