সোমবার, ০১ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে আরেকটি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩ শিশু রামিসা হত্যা-ধর্ষণের বিচার শুরু সোমবার: আইনমন্ত্রী হোসেনপুরে ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান, সিএনজি জব্দ নিচে সংবাদটি বানান, বিরামচিহ্ন ও কাঠামোগতভাবে সম্পাদনা করে দেওয়া হলো: পাকুন্দিয়ায় জুবায়ের হত্যা মামলায় সন্দেহভাজন আটক ১ কোরবানি থেকে বেঁচে যাওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন চিড়িয়াখানার তারকা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জিয়া স্মৃতি জাদুঘরের সংস্কার শুরু রয়টার্স ওয়াশিংটন পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে তাড়াইলে গরু-ছাগল কুরবানি করে দুস্থদের মাঝে গোশত বিতরণ

খালেদা জিয়ার আইনজীবীদের আবারও অনাস্থা বিচারপতির প্রতি

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮
  • ৪৩৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

নির্বাচনে অংশগ্রহণের লক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের শুনানি হাইকোর্টের তৃতীয় বেঞ্চে করতে চান না তার আইনজীবীরা। সোমবার সকাল সাড়ে ১০ টার শুনানি শুরু হলে খালেদা জিয়ার আইনজীবীরা আবারও অনাস্থা প্রকাশ করেন। এরপর দুপুর ২টা পর্যন্ত শুনানি মুলতবি করেন বিচারক।

এর আগে বৃহস্পতিবার শুনানি ও নিষ্পত্তির জন্য বিষয়টি বিচারপতি জেবিএম হাসানের একক বেঞ্চে আসে। বেলা ৩টায় আদালত বসলে খালেদার আইনজীবী এজে মোহাম্মদ আলী বলেন, ‌‘যে বেঞ্চ দ্বিধাবিভক্ত আদেশ দিয়েছে রীতি অনুযায়ী তা নিষ্পত্তির জন্য তার চেয়ে জ্যেষ্ট বিচারপতির বেঞ্চে যাওয়া প্রয়োজন। আমরা এজন্য যথাযথ বেঞ্চে যেতে চাই। আপনি মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দিন।’

আদালত বলেন, ‘আমি ইচ্ছে করলেই কি পাঠিয়ে দিতে পারব? আমাকে তো একটা আদেশ দিতে হবে। আবেদন দিন। কিসের ওপর আদেশ দেব।’ অ্যাটর্নি জেনারেল বলেন, ‘সময় ক্ষেপনের অংশ হিসেবে উনারা এ কৌশল নিয়েছে।’ পরে আদালত সোমবার এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য এ দিন ধার্য করেন। খালেদার আইনজীবী বদরুদ্দোজা বাদল বলেন, ‘আমরা আদালতের প্রতি অনাস্থা দিয়েছি। এ বেঞ্চ শুনানি করতে চাই না।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

One thought on "খালেদা জিয়ার আইনজীবীদের আবারও অনাস্থা বিচারপতির প্রতি"

  1. I’m going crazy now when I see it ????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com