কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি বাড়িঘর ভাংচুর ও লুটপাট করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল-মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী ।
আজ (২৮ মে) বৃহস্পতিবার সকাল ১১টায় পাকুন্দিয়া- হোসেন্দি সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলার হোসেন্দি ইউনিয়নের কুমারপুর গ্রামের কয়েকশ মানুষ। এ সময় গ্রামবাসী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
উল্লেখ্য, এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা গতকাল বুধবার রাতে কুমারপুর গ্রামের কয়েকটি বাড়িতে ভাংচুর ও লুটপাট করে। এছাড়া এসব সন্ত্রাসীরা এ গ্রামের স্কুল পড়–য়া ছাত্রীদের প্রায় সময় উত্মক্ত্য করে আসছে।