শনিবার, ০২ মে ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

ব্রাজিলে করোনায় আক্রান্ত ৮ লাখ, মৃত্যু ৪০ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৩৮৪ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ব্রাজিলে আরও বেড়েছে। সবশেষ চব্বিশ ঘণ্টায় বারোশো ছাড়ানো নতুন মৃত্যু নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৪০ হাজার। আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ।

করোনাভাইরাস নিয়ে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সবশেষ তথ্য তুলে ধরে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, চব্বিশ ঘণ্টায় এই ভাইরাসে দেশটিতে ১ হাজার ২৩৯ জনের মৃত্যু হয়েছে। তাতে মোট মৃত্যুর সংখ্যা ৪০ হাজার ৯০০ ছাড়িয়ে গেছে।

কিছু মৃত্যু বেশি নিয়ে এই তালিকায় দ্বিতীয়স্থানে আছে যুক্তরাজ্য। আর আগে থেকেই শীর্ষে যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ১ লাখ ১৩ হাজার ছাড়িয়ে গেছে। মৃত্যুর তালিকায় যুক্তরাজ্যকে টপকে যাওয়া ব্রাজিলের জন্য এখন কেবল সময়ের ব্যাপার।

আক্রান্তের সংখ্যাও বেড়েছে দেশটিতে। ৮ লাখ ছাড়ানো আক্রান্ত নিয়ে এই তালিকায় দ্বিতীয়স্থানে আছে ব্রাজিল। আর শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২০ লাখ।

লাতিন আমেরিকার দেশগুলোতে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে এএফপি। আর করোনায় আক্রান্ত হয়ে দেশগুলোতে মোট মৃত্যুর সংখ্যা ৭৪ হাজার ছুঁই ছুঁই করছে।

এদিকে, বিশ্বজুড়ে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৭৬ লাখের দিকে এগিয়ে যাচ্ছে ওয়ার্ল্ডোমিটারের হিসেবে বলা হয়েছে। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ ২৩ হাজার। সুস্থ মানুষের সংখ্যা ৩৮ লাখ ৪১ হাজার ছাড়িয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com