শনিবার, ০২ মে ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

ময়মনসিংহের ফুলপুরে “একসাথে” এসএসসি-৯৩ ব্যাচের উদ্যোগে করোনার নমুনা সংগ্রহ বুথ স্থাপন

মশিউর রহমান কায়েস
  • আপডেট সময় সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৬৫৬ বার পড়া হয়েছে

সারাদেশেই দিনকে দিন অভাবনীয় সংখ্যায় বাড়ছে কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব। এক অদৃশ্য শক্তি যেনো গ্রাস করে ফেলছে সারাদেশকেই। বিপাকে পড়ছে খেটেখাওয়া সাধারন মানুষ। দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে করোনার ভয়াবহতা। কিন্তু কে বয়ে নিয়ে বেড়াচ্ছে এই ভয়াল ভাইরাস?

 

অদৃশ্য এই ভাইরাসটি সনাক্ত করতে প্রয়োজন পরীক্ষা। যতবেশি পরীক্ষা করে সনাক্ত করা যাবে ততই এর সাথে যুদ্ধের নেওয়া যাবে কার্যকর প্রস্তুতি। কিন্তু দেশের প্রত্তন্ত অঞ্চলগুলোতে এখনো পর্যন্ত পুরোদস্তর শুরু করতে পারেনি, অনেক জায়গায় বসানো সম্ভব হয়নি এখনো পিসিআর ল্যাব। যার ফলে তাদের তাকিয়ে থাকতে হয় বিভাগীয় শহরগুলোর দিকে। তবে ভিন্নতা ঘটেছে ময়মনসিংহের ফুলপুর উপজেলায়। ব্যক্তি উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছেন বেশ কয়েকজন। নিজেদের খরছে তৈরি করছেন করোনা নমুনা সংগ্রহের জন্য বুথ। সেখানেই সাধারন মানুষ করোনার উপসর্গ দেখা দিলে খুব সহজেই নমুতা দিতে পারবে বিনা খরছে। যেতে হবে না ঢাকায়। এমন মানবিক ও সময়উপযোগী উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছেন ফুলপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের “একসাথে” এসএসসি-৯৩ ব্যাচের সদস্যগণ।

 

কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-পরিচালক স্থানীয় সরকার উপসচিব মোহাম্মদ আবদুল্লাহ নেতৃত্বে ময়মনসিংহ জেলার ফুলপুর জেনারেল হাসপাতালে রবিবারে (১৪ জুন) বিকালে নমুমা সংগ্রহের এ বুথ স্থাপন করা হয়। এসময় টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে উপসচিব মোহাম্মদ আবদুল্লাহ ওয়ান নিউজকে জানান, এই অঞ্চলের মানুষের ভুগান্তি কমাতেই তাদের এই উদ্যোগ।

 

এসময় তিনি আরো বলেন, করোনাকালীন সময়ে যেকোন মানবিক কাজে সাধারন মানুষের পাশে তারা সর্বদায় আছে। জনসাধারনকে সুরক্ষিত রাখতে শহরের গুরুত্বপূর্ন স্থানে জীবানু নাশক টানেলসহ আরো বেশ কিছু পরিকল্পনাও রয়েছে বলেও আশ্বস্থ করেন উপসচিব। এদিকে নমুনা সংগ্রহের বুথ স্থাপন হওয়ায় খুশি এলাকাবাসী। খুব সহজেই নিজ এলাকায় রোগীরা নমুতা দিতে পারবে ভেবে তৃপ্তির ঢেকর তুলছেন সাধারন মানুষ। হাসপাতালের কর্মকর্তাদের চোখে-মুখেও দেখা গেছে আনন্দের ঝিলিক।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com