শনিবার, ০২ মে ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

কিশোরগঞ্জের করিমগঞ্জে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪

মো: আল-আমীন
  • আপডেট সময় সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৪৪৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের করিমগঞ্জে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প। র‌্যাবের প্রেস রিলিজ থেকে জানা যায় জেলার করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর মধ্যপাড়া এলাকা হতে ৪০৫ পিস ইয়াবা, ১০ হাজার টাকা এবং ১টি মোবাইল সেট’সহ ৩ জন মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।

 

আজ (১৫ জুন) রাত ৯টায় কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর মধ্যপাড়া এলাকা হতে মাদক ব্যবসায়ী মোঃ সাইদুজ্জামান (২৩), পিতা-মৃত তোতা মিয়া, সাং-নায়রাজপাড়া নিয়ামতপুর, মোঃ হাবিবুল্লাহ (৪০), পিতা- মৃত আঃ মন্নাছ, সাং-নিয়ামতপুর ও মোঃ জনি (২০), পিতা- ইসমাইল মিয়া, সাং- নিয়ামতপুর বাজার, সর্বথানা- করিমগঞ্জ, জেলা-কিশোরগঞ্জ’কে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল ৪০৫ পিস ইয়াবা, ১০ হাজার টাকা এবং ১টি মোবাইল সেট’সহ গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র‌্যাব-১৪, সিপিসি-২ ক্যাম্পের অধিনায়ক। উক্ত বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com