শনিবার, ০২ মে ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

সিরাজগঞ্জের বেলকুচিতে কীটের অভাবে বন্ধ আছে করোনার নমুনা সংগ্রহ

খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৪১৬ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে করোনা পজিটিভের  সংখ্যা বেড়েই চলছে । এদিকে আক্রান্তের দিক দিয়ে বেলকুচি উপজেলা ১ম স্থানে।  উপজেলায় করোনা পজিটিভ ৭৫ জন ।  সিরাজগঞ্জ জেলায় করোনায় মোট মৃত্যুবরণ করেছেন ৩ জন। তারমধ্যে বেলকুচিতেই ২ জন ।
.
অপরদিকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেখা দিয়েছে নমুনা কীটের অভাব ।  যেহেতু আক্রান্ত সংখ্যা বেশি তাই প্রতিদিন ই করোনা নমুনা সংগ্রহের চাপ থাকে । সেই পরিপ্রেক্ষিতে গত ১৭ তারিখ এবং আজ ১৮/০৬/২০ করোনা নমুনা সংগ্রহ স্থগিত আছে ।
যার ফলে বেলকুচির প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিনিয়ত বেলকুচি স্বাস্থ্য বিভাগের কাছে ফোন আসছে নমুনা সংগ্রহের ব্যাপারে কিন্তু নমুনা সংগ্রহের ব্যাপারে অপারগতা প্রকাশ করেছে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ।
.
চালা অফিস পাড়ার  মোঃরুবেল(২৫) করোনা পজিটিভ মুঠোফোনে জানান, আমার ১৪ দিন কোয়ারান্টাইন শেষ হয়েছে নতুন করে নমুনা দিতে হবে । আমি নমুনা সংগ্রহকারী ও স্বাস্থ্যকর্মী হাফিজুর রহমানের সাথে যোগাযোগ করলে ওনি বলেন নমুনা কীট সংকটের কারণে নমুনা সংগ্রহ স্থগিত আছে ।
.
নমুনা সংগ্রহ কাজের সাথে নিয়োজিত ও স্বাস্থ্যকর্মী হাফিজুর রহমান  বলেন বেলকুচিতে মোট নমুনা সংগৃহীত হয়েছে  ৪০০ টি ।  কিন্তু গত  ০৮জুন  থেকে ১৬জুন  পর্যন্ত সংগৃহীত নমুনার ফলাফল এখনো আসেনি ।  যার ফলে বেলকুচির সচেতন সমাজ ও জনমনে অস্বস্তি বিরাজমান।
তাছাড়া গতকাল ও আজ নমুনা সংগ্রহ করা হচ্ছে না।
.
এ বিষয়ে বেলকুচি উপজেলা করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটির সদস্য সচিব ও বেলকুচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ,কে,এম, মোফাখখারুল ইসলাম জানান কীটের ব্যাপারে সিভিল সার্জন,অফিসে জানানো হইছে। কীট আসলেই নমুনা সংগ্রহ করা হবে ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com