শনিবার, ০২ মে ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

বিএনপি ভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছে : প্রধানমন্ত্রী

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮
  • ৫০৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

নির্বাচন নিয়ে বিএনপির ষড়যন্ত্র ও দুরভিসন্ধি আছে । তারা ভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছে। নির্বাচনের তিন-চারদিন আগে টাকা ছড়িয়ে তারা নাশকতা করবে বলে আশঙ্কা রয়েছে।

গতকাল বুধবার ধানমন্ডিতে ‘সুধাসদন’থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পিরোজপুর জেলায় দলের নির্বাচনী সমাবেশে বক্তব্য প্রদানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন

শেখ হাসিনা বিএনপির ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, যদিও বিএনপির কোনো নির্বাচনী প্রচারণা নেই, তবে নির্বাচন ঘিরে তাদের ষড়যন্ত্র রয়েছে। লন্ডন থেকে তারেক রহমান এবং দেশে থেকে তার সহযোগিরা ষড়যন্ত্র করছে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে নির্বাচন ঘিরে তাদের অসৎ উদ্দেশ্য রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে নির্বাচন ঘিরে তাদের অসৎ উদ্দেশ্য রয়েছে। বিএনপি নির্বাচনের তিন-চার দিন আগে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে ও ব্যাপক টাকা ছিটিয়ে নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে আনতে পরিকল্পনা করছে।
কক্সবাজার-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাইমুম সারওয়ার কমল ভুয়া ব্যালট পেপারসহ বিএনপির তিনজনকে আটক করেছেন উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপির নেতা-কর্মীরা কোথা থেকে ভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছে তা জনগণকে খুঁজে বের করতে হবে।

শেখ হাসিনা আরো বলেন, বিএনপি-জামায়াত সহিংসতা করবে, কারণ এটা তাদের অভ্যাস। নির্বাচন ঘিরে বিএনপি-জামায়াতের সম্ভাব্য সহিংসতা রুখে দিতে তিনি তার দলের নেতা-কর্মী এবং জনগণকে আহ্বান জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com