শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্রী ট্রাম্পের ভবিষ্যৎবাণী নিয়ে ইরানের উপহাস: তেলের দাম ১৪০ ডলার হওয়ার হুঁশিয়ারি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার গভর্নরের পারফরমেন্স দেখতে বিরোধী দলকে অপেক্ষা করতে বললেন অর্থমন্ত্রী গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ স্বপ্ন ডুবছে ঢলের পানিতে, দিশেহারা কিশোরগঞ্জের হাওর অঞ্চলের কৃষকরা বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস হাজীপুরে ভূমি অফিসের সীমানা জটিলতা, জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল

মেক্সিকোয় রাস্তার পাশ থেকে ১৪ মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৭ জুন, ২০২০
  • ৪১১ বার পড়া হয়েছে

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় জাকাটিকাস রাজ্যে রাস্তার পাশ থেকে ১৪ টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আঞ্চলিক সরকার শুক্রবার এমনটি জানায়।

জানা গেছে, ওই রাজ্যে ভয়ংকর অপরাধী চক্র তৎপরতা রয়েছে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে রাস্তার পাশে কম্বল দিয়ে মোড়ানো এবং টেপ দিয়ে আটকানো অবস্থায় দেখা যায় মরদেহগুলো।

জাকাটিকাসের কৌঁসুলি ফ্রান্সিসকো মুরিল্লো সাংবাদিকদের বলেন, মৃতদের মধ্যে ৪ জনের লাশ শনাক্ত করা হয়েছে, তারা জুয়ান আলদামা শহরের অদিবাসী। মরদেহ পাওয়া গেছে ১৫০ কিলোমিটার দূরে ফ্রেসনিল্লোতে। তিনি বলেন, অন্য মৃতদেহগুলো চেনা যাচ্ছে না, এ সব মৃতদেহ বেশ কয়েকদিন আগের।

জাকাটিকাস যুক্তরাষ্ট্রে মাদক পাচারের প্রধান রুট, বিশেষজ্ঞদের মতে এই এলাকায় মাদক পাচারে জড়িত স্থানীয় অন্তত তিনটি চক্র রয়েছে, এদের মধ্যে দুইটি শক্তিশালী গ্যাং রয়েছে।

 

গত বুধবার উত্তর পশ্চিমাঞ্চলীয় এই রাজ্যে প্রতিদ্বন্দ্বী সিনালোয়া গ্রুপের সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছেন। ২০০৬ সালে মেক্সিকো সেনাবাহিনী মাদক বিরোধী অভিযান শুরুর করার পর থেকে এ পর্যন্ত ২ লাখ ৯০ হাজার লোকের মৃত্যু হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com