মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

পাকিস্তান স্টক এক্সচেঞ্জে ভয়াবহ হামলা, ৪ বন্দুকধারীসহ নিহত ১০ (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৯ জুন, ২০২০
  • ৩৪২ বার পড়া হয়েছে

পাকিস্তান স্টক এক্সচেঞ্জ ভবনে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। সোমবার সকালে করাচিতে এ ঘটনা ঘটে।

হামলা বানচাল করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৪ নিরাপত্তা প্রহরী ও একজন পুলিশের উপপরিদর্শক। এছাড়া একজন সাধারণ নাগরিকও নিহত হয়েছেন।

তবে হামলার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৪ হামলাকারীকে গুলি করে হত্যা করেন। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এসব তথ্য নিশ্চিত করেছে।

 

পুলিশ জানিয়েছে, হামলাকারীরা গ্রেনেড ও অটোমেটিক রাইফেল নিয়ে সজ্জিত ছিল। স্থানীয় সময় সকাল ১০টার একটু আগে তারা গ্রেনেড ব্যবহার করে আক্রমণ শুরু করে, তারপর পাকিস্তান স্টক এক্সচেঞ্জের প্রবেশ পথে গুলি চালায়। তারা ভবনে প্রবেশের চেষ্টা করলেও নিরাপত্তা বাহিনী তাদের হত্যা করে।

https://www.instagram.com/p/CCAnyrIJiCL/?utm_source=ig_embed

সিন্ধু রেঞ্জার্স জানিয়েছে, হামলার পরপরই পুলিশ ও রেঞ্জার কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে চার হামলাকারীকে হত্যা করে। ওই এলাকায় এখনও অভিযান চলছে। হামলাকারীদের কাছ থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও গ্রেনেড উদ্ধার করা হয়েছে। এছাড়া হামলায় আহত ৩ পুলিশ সদস্যকে ডা. রুথ পফু সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com