এপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট এর পাঠানো চিকিৎসা সরঞ্জাম এবং এপেক্স ক্লাব অব কিশোরগঞ্জের পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী কিশোরগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল্লাহ আল মাসুদ মহোদয় এর কাছে হস্তান্তর করা হয়েছে।
.
এরমধ্যে ছিল- ২ টি নেবুলাইজার মেশিন, ২০০ ভায়াল মেডিসিন, ১০০ সার্জিক্যাল ফেস মাস্ক, ২০ টি হ্যান্ড স্যানিটাইজার, ৩ টি ডিজইফ্যাকশন স্প্রে, ২ টি প্যাডেল বাকেট ও ১ কেজি ব্লিচিং পাউডার।
.
এসময় আরও উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব কিশোরগঞ্জের প্রেসিডেন্ট এপেক্সিয়ান শাকির আলম, পাস্ট প্রেসিডেন্ট এপেক্সিয়ান প্রফেসর সাদেকুর রহমান ও এপেক্সিয়ান ডাঃ মহিউদ্দিন পলাশ, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান আনিসুর রহমান এবং ট্রেজারার এপেক্সিয়ান ডাঃ মোঃ সালাহউদ্দীন।