সোমবার, ২৫ মে ২০২৬, ১১:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

যে কারণে বরখাস্ত করা হয়েছে চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু কে

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ৯৫৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দুইবারের উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু’কে সাময়িক বরখাস্তভাবে বরখাস্ত করা হয়েছে। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে একজন বীর মুক্তিযোদ্ধাকে হত্যা করার অপরাধ। আদালতে অভিযোগপত্র গৃহীত হয়ে বিচারাধীন থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজ রোববার (৫ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এর উপজেলা-২ শাখার উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু মো. রফিকুল ইসলাম রেনু, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ এর বিরুদ্ধে জনৈক বীর মুক্তিযোদ্ধাকে হত্যার অপরাধে দায়েরকৃত মামলা নং-১০৯/০১ (পাকুন্দিয়া থানার মামলা নং-১৫(৬)৯৯, জিআর -২৪৯(২)৯৯) এ বিজ্ঞ আদালত কর্তৃক অভিযোগপত্র গৃহীত হয়ে বর্তমানে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালত,  কিশোরগঞ্জে বিচারাধীন আছে; এবং যেহেতু হত্যা মামলার একজন আসামী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আসীন থাকলে পরিষদের প্রতি জনসাধারণের শ্রদ্ধা ও আস্থা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে যা পরিষদ বা রাষ্ট্রের স্বার্থের হানিকর তথা জনস্বার্থের পরিপন্থী; সেহেতু সরকার জনস্বার্থে তাকে তার স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

 

এমতাবস্থায়, উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ [উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১] এর ১৩খ(১) ধারা অনুসারে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মো. রফিকুল ইসলাম রেনু, কে পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো; এবং পাকুন্দিয়া উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ কে উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য পরিষদের আর্থিক ক্ষমতা প্রদান করা হলো।

 

জনস্বার্থে জারী করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com