সোমবার, ০৪ মে ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

গত ২৪ ঘন্টায় ৩২০১ জনের দেহে করোনা শনাক্ত, মোট ১৬৫,৬১৮

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ৩৪০ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩ হাজার ২০১ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। একই সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪৪ জন। এনিয়ে বাংলাদেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৬৫ হাজার ৬১৮ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণহানি হলো মোট ২ হাজার ৯৬ জনের।

মারা যাওয়া ৪৪ জনের মধ্যে ৩৩ জন পুরুষ আর ১১ জন নারী। যারা মারা গেছেন, তাদের মধ্যে ঢাকা বিভাগের ১৭ জন,  চট্টগ্রাম বিভাগের ১১ জন, রাজশাহী বিভাগের ৩ জন,  রংপুর বিভাগের ২ জন, খুলনা বিভাগের ২ জন, বরিশাল বিভাগের ৪ জন, সিলেট বিভাগের ৩ জন এবং ময়মনসিংহ বিভাগের ২ জন। ৪৪ জনের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৫ জন এবং বাড়িতে মারা গেছেন ৯ জন। সোমবার দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

 

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫২৪ জন করোনা রোগী। এ নিয়ে মোট ৭৬ হাজার ১৪৯ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। জুন মাস শুরু হওয়ার পর একদিনেও শনাক্তের সংখ্যা দুই হাজারের নিচে নামেনি বাংলাদেশে আর একটানা মৃতের সংখ্যা ৩০ কিংবা তার চেয়েও বেশি থাকার পর ৪ জুলাই প্রথম ২৯ জনে নামে। এরপর আবার গতকাল ৫ জুলাই করোনায় মৃত্যু হয় ৫৫ জনের।

 

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর থেকে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com