মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

গত ২৪ ঘন্টায় ৩০৩৪ জনের দেহে করোনা শনাক্ত, মোট ১৯৯,৩৫৭

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ৩২৭ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩ হাজার ৩৪ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে।   একই সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৫৩ জন।

 

এনিয়ে বাংলাদেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৯৯ হাজার ৩৫৭ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণহানি হলো মোট ২ হাজার ৫৪৭ জনের।

 

মারা যাওয়া ৫১ জনের মধ্যে ৪০ জন পুরুষ আর ১১ জন নারী। যারা মারা গেছেন, তাদের মধ্যে ঢাকা বিভাগের ১৩ জন,  চট্টগ্রাম বিভাগের ১৬ জন, খুলনা বিভাগের ৬ জন, বরিশাল বিভাগের ৬ জন, রংপুর বিভাগের ৪ জন,  সিলেট বিভাগের ৩ জন এবং রাজশাহী বিভাগের ৩ জন। ৫১ জনের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৪১ জন এবং বাড়িতে মারা গেছেন ৯ জন।

 

শুক্রবার দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

 

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬২ জন করোনা রোগী। এ নিয়ে মোট ১ লাখ ৮ হাজার ৭২৫ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সুস্থতার হার ৫৪.৫৪ শতাংশ।

 

গত জুন মাসের ১ তারিখের পর থেকে একদিনেও শনাক্তের সংখ্যা দুই হাজারের নিচে নামেনি বাংলাদেশে আর একটানা মৃতের সংখ্যা ৩০ কিংবা তার চেয়েও বেশি থাকার পর ৪ জুলাই প্রথম ২৯ জনে নামে। পরেরদিন ৫ জুলাই করোনায় মৃত্যু হয় ৫৫ জনের। এরপর মৃতের সংখ্যা আর ৩০-এর নিচে নামেনি।

 

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com