মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

‘যতটুকু জেনেছেন, ফাহিম তারচেয়েও বড়’

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৩৭৫ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে আততায়ীর হাতে নিহত তরুণ প্রযুক্তি ব্যবসায়ী ফাহিম সালেহর শোকে স্তব্ধ পুরো পরিবার। এখন তাদের একটাই চাওয়া, এই হত্যাকাণ্ডের যেন বিচার হয়, অপরাধীর সাজা হয়।

শুক্রবার ফাহিম হত্যার দায়ে তার ব্যক্তিগত সহকারীকে গ্রেপ্তারের পর নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, ফাহিমের কাছ থেকে হাজার হাজার ডলার চুরি করেছিলেন তার ব্যক্তিগত সহকারী টাইরেস। আর সেটা জেনে ফেলাতেই ফাহিমকে হত্যা করেন তিনি। অথচ ফাহিম চুরির ঘটনা জেনেও টেরেসের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেন নি। বরং টাকা ফেরত দিতে তাকে সময় বেঁধে দিয়েছিলেন।

 

পুলিশের ভাষ্য থেকে বোঝা যাচ্ছে, ব্যক্তিগত সহকারী অপরাধ করলেও ফাহিম তাকে শাস্তি না দিয়ে নিজেকে শুধরে নেবার সুযোগ দিয়েছিলেন। অথচ তার হাতেই খুন হতে হলো ফাহিমকে।

 

বুধবার এক বিবৃতিতে ফাহিমের পরিবার বলে, পত্রপত্রিকায় আপনারা যতটুকু পড়ছেন, ফাহিম ছিল তারচেয়েও বড় কিছু। তার অসাধারণ মেধা এবং সৃষ্টিশীল মন নিয়ে আশপাশের সব মানুষকে নিজের কাজের সাথে যুক্ত করেছিলেন তিনি। নিশ্চিত করেছেন নিজের এই অগ্রযাত্রায় তার সাথে থাকা মানুষগুলোর কেউ যেন পিছে পড়ে না থাকে।

 

সৌদি আরবে এক বাংলাদেশি পরিবারে ফাহিমের জন্ম। পরে পুরো পরিবার যুক্তরাষ্ট্রে চলে আসে। নিউ ইয়র্কের হাডসন নদীর তীরে ছোট্ট শহর পাওকিপসিতে তাদের বসবাস।
বেন্টলি বিশ্ববিদ্যালয় থেকে গ্র‍্যাজুয়েশন করেন ফাহিম। ২০০৯ সালে প্র্যাঙ্ক ডায়াল নামের একটি মজার আ্যপ তৈরি করেন ফাহিম। এর মাধ্যমে আগে থেকে রেকর্ড করে রাখা বার্তা পরিচয় গোপন করে অন্যদের পাঠানো যেত। অনেকটা শখের বশেই তৈরি করা এই আ্যপ থেকেই প্রায় ১০ মিলিয়ন ডলারের ব্যবসা গড়ে তোলেন ফাহিম।

 

এরপর মাতৃভূমি বাংলাদেশে প্রতিষ্ঠা করেন মোটর সাইকেল রাইড শেয়ারিং আ্যপ পাঠাও। অত্যন্ত সফল এই প্রতিষ্ঠানটি ২০১৮ সালে ছেড়ে যান ফাহিম, উদ্দেশ্য নাইজেরিয়াতে একই ধরনের একটি ব্যবসা। সেখানে চালু করেন গোকাডা নামের নতুন একটি আ্যপ। মৃত্যুর আগে এই প্রতিষ্ঠানেরই প্রধান নির্বাহী হিসেবে কাজ করছিলেন ফাহিম। তবে সম্প্রতি সেখানে ব্যবসা ভাল যাচ্ছিল না। চলতি বছর ফেব্রুয়ারিতে আ্যপটি নিষিদ্ধ করে নাইজেরিয়া সরকার। ফলে বেশ কিছু কর্মী ছাঁটাইয়ে বাধ্য হয় গোকাডা। প্রতিষ্ঠানটিকে বাঁচাতে রাইড শেয়ারিং এর বদলে খাবার এবং অন্যান্য পণ্য সামগ্রী ডেলিভারির দিকে মনোযোগী হওয়ার নির্দেশ দেন ফাহিম।

 

এক বিবৃতিতে ফাহিমের মৃত্যুতে শোক জানিয়ে গোকাডার পক্ষ থেকে বলা হয়, নাইজেরিয়া এবং দেশটির তরুণদের জন্য ফাহিমের আবেগ পরিমাপের অযোগ্য। তিনি বিশ্বাস করতেন নাইজেরিয়ার তরুণ প্রজন্ম অত্যন্ত মেধাবী, সঠিক সুযোগ পেলে তাদের ভবিষ্যৎ খুবই সম্ভাবনাময়।

ম্যানহাটনের ভেনচার ক্যাপিটাল ফান্ড, আ্যডভেঞ্চার ক্যাপিটালেরও প্রতিষ্ঠাতা অংশীদার ছিলেন ফাহিম। কলোম্বিয়া ও বাংলাদেশে রাইড শেয়ারিং স্টার্ট আপে বিনিয়োগ রয়েছে এই প্রতিষ্ঠানটির।

 

বন্ধুদের কাছে বাংলাদেশি ইলন মাস্ক বলে পরিচিত ফাহিম ব্যক্তিগত জীবনে অত্যন্ত হাসিখুশি ছিলেন। শখের বশে ইউকেলে বাজাতেন। মাত্র কয়েক বছর আগে প্রায় আড়াই মিলিয়ন ডলার দিয়ে ম্যানহাটনে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কেনেন ফাহিম। মাত্র ৩৩ বছর বয়সে এই আ্যপার্টমেন্টেই নৃশংসভাবে খুন হন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com