দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ২ হাজার ৪৫৯ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এনিয়ে বাংলাদেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৪ হাজার ৫২৫ জন।
রবিবার দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
গত জুন মাসের ১ তারিখের পর থেকে একদিনেও শনাক্তের সংখ্যা দুই হাজারের নিচে নামেনি বাংলাদেশে আর একটানা মৃতের সংখ্যা ৩০ কিংবা তার চেয়েও বেশি থাকার পর ৪ জুলাই প্রথম ২৯ জনে নামে। পরেরদিন ৫ জুলাই করোনায় মৃত্যু হয় ৫৫ জনের। এরপর মৃতের সংখ্যা আর ৩০-এর নিচে নামেনি।