মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

হার মানল সিনেমার গল্প, মা-বাবা হত্যার কঠিন প্রতিশোধ তরুণীর

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৪২৭ বার পড়া হয়েছে

এ যেন কোনো এক সিনেমার গল্প। আফগানিস্তানের এক তরুণী তালেবান জঙ্গিদের হাতে বাবা-মাকে হারিয়ে সঙ্গে সঙ্গে কঠিন প্রতিশোধ নিয়েছেন। বদলা হিসেবে নিজ হাতে গুলি করে হত্যা করেছেন মো-বাবার খুনিদের। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন তালেবান। গত সপ্তাহে মধ্য আফগানিস্তানের ঘোর প্রদেশে ঘটনাটি ঘটে।

জানা গেছে, টিনএজ এই তরুণীর নাম কামার গুল। হঠাৎ করেই তাদের বাড়িতে হামলা চালায় তালেবান জঙ্গিরা। জঙ্গিরা গ্রাম প্রধানগুলের বাবাকে খুঁজছিল। তিনি সরকার সমর্থক ছিলেন। আর এই জন্যই তালেবান যোদ্ধারা তার বাড়িতে হানা দেয়। কামার গুলের বাবাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় তারা।

এসময় কামার গুলের মা বাধা দিতে চাইলে বাড়ির বাইরে উভয়কে হত্যা করে নিষ্ঠুর তালেবান জঙ্গিরা। ঘরের ভেতরে থাকা কন্যা গুল আর বসে থাকতে পারেননি। তাতে তুলে নেন অস্ত্র। দু’জন তালেবান জঙ্গিকে মেরে আরও কয়েকজনকে আহত করে উপযুক্ত বদল নেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ কর্মকর্তা রহমান মালেকজাদা এএফপিকে বলেন, বাড়ির ভেতরে থাকা কামার গুল তাদের পারিবারিক অস্ত্র একে-৪৭ বন্দুক হাতে তুলে নেয়। প্রথমে তার বাবা-মাকে হত্যাকারী দুই তালেবান যোদ্ধাকে হত্যা করে। এরপর আরও কয়েকজনকে আহত করে।

 

বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গুলের বয়স ১৪ থেকে ১৬ বছরের মধ্যে হবে। আফগানিস্তানে মেয়েদের প্রকৃত বয়স না জানানোটা সাধারণ বিষয়। প্রতিশোধ নেওয়ার পর গুলদের বাড়িতে হানা দিতে আসছিল তালেবান সদস্যরা। তবে গ্রামবাসী ও সরকার সমর্থিত বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পরাস্ত হয়ে পিছু হটে তারা।

 

কামার গুল ও তার ছোট ভাইকে আফগানিস্তানের নিরাপত্তাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঘোর প্রদেশের গভর্নরের মুখপাত্র মোহামেদ আরেফ আবের। বীরত্ব দেখানোর পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে গুলের উচ্ছ্বসিত প্রশংসা চলছে। মাথার কাপড় ও হাতে মেশিনগান নিয়ে তোলা গুলের একটি ছবি গত কিছুদিন ধরে ভাইরাল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com