মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

লালপুরে বন্যার্তদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বন্টন

নেওয়াজ মাহমুদ নাহিদ, লালপুর, নাটোর
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৩১৩ বার পড়া হয়েছে

নাটোরের লালপুরে দুড়দুড়িয়া ইউনিয়নের এলাকার বন্যার্তদের মাঝে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের নিজস্ব অর্থায়নে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

সোমবার (২৭জুলাই) সাংসদ বকুল সরেজমিনে গিয়ে ৫শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করে বন্যার্তদের আগামী দুই দিনের মধ্যে পানি নিষ্কাশনের প্রতিশ্রুতি দেন।

 

এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসকেন্দার মির্জা, উপজেলা যুবলীগের সভাপতি ও বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন নান্নু, নাটোর জেলা তাঁতীলীগের যুগ্ন সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, সাবেক সাংসদ শহীদ মমতাজ উদ্দীনের পুত্র শামীম আহম্মেদ সাগর, দুড়দুরিয়া ইউপি চেয়ারম্যান আঃ হান্নান, সাবেক চেয়ারম্যান মক্কেল, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা তোফাজ্জল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com