মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৩ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৫ আগস্ট, ২০২০
  • ২৭৭ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ২ হাজার ৬৫৪ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। একই সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৩ জন।

 

বুধবার দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এই তথ্য জানান।

গত জুন মাসের ১ তারিখের পর থেকে একদিনেও শনাক্তের সংখ্যা দুই হাজারের নিচে নামেনি বাংলাদেশে আর একটানা মৃতের সংখ্যা ৩০ কিংবা তার চেয়েও বেশি থাকার পর ৪ জুলাই প্রথম ২৯ জনে নামে। পরেরদিন ৫ জুলাই করোনায় মৃত্যু হয় ৫৫ জনের। এরপর মৃতের সংখ্যা আর ৩০-এর নিচে নামেনি।

 

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর থেকে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com