মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধ: চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে কৃষক নিহত, গ্রেফতার ৩ পুলিশের নতুন পোশাক ‘নেভি ব্লু শার্ট, খাকি প্যান্ট’ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংঘর্ষ, তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন “পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে” পশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় আসুক সম্পর্কে প্রভাব পড়বে না তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে জয়ের পথে বিজেপি ত্যাগের কি কোনো মূল্য নেই? লাইভে কাঁদলেন নওগাঁর ছাত্রদল নেতা, মুহূর্তে ভাইরাল টাঙ্গাইলে ওভারটেক করতে গিয়ে ট্রাক ও পিকআপের সংঘর্ষে ঝরল ২ জনের প্রাণ ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী

ইউরোপে করোনা পরিস্থিতির উন্নতি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
  • ৩২০ বার পড়া হয়েছে

 বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৃহস্পতিবার বলেছে, পুনরায় পুরোপুরি লকডাউন আরোপ না করেই ইউরোপিয়ান দেশগুলো করোনাভাইরাসের বিস্তার থেকে বেরিয়ে আসতে পারবে। তবে বিশ্বব্যাংক সতর্ক করে দিয়ে বলেছে, এই সংকটের কারণে ১০ কোটি লোক চরম দারিদ্রে পতিত হতে পারে।

বৃহস্পতিবারের রিপোর্টে বলা হয়, ফ্রান্স, ইতালি, স্পেন এবং জার্মানিতে সংক্রমন বাড়ছে, ভ্রমণ, গ্রীষ্মকালীন অবকাশ যাপন এবং সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানের কারণে মহাদেশে মহামারির প্রকোপ নতুন করে বৃদ্ধি পাচ্ছে।

 

ইতালিতে বৃহস্পতিবার নতুন করে ৮৪৫ জন আক্রান্ত হয়েছে, মে মাসের পরে দৈনিক হিসাবে এই সংখ্যা সর্বোচ্চ। ফ্রান্সে নতুন করে ৪ হাজার ৭০০ জন আক্রান্ত হয়েছে, স্পেনে দৈনিক সংক্রমন ফ্রান্সের সংখ্যা ছাড়িয়েছে এবং নতুন করে সংক্রমন বৃদ্ধি পাওয়ায় জার্মানি উদ্বিগ্ন। সংক্রমন বৃদ্ধি সত্ত্বেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষ কর্মকর্তারা বলেছেন, এ জন্য লকডাউনের কড়াকড়ির প্রয়োজন নেই।

 

হু’র ইউরোপীর শাখার প্রধান হানস ক্লুগ বলেছেন, জাতীয়ভাবে প্রাথমিক ও বাড়তি সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়ায় আমরা স্থানিক পর্যায় করোনা সংক্রমন রোধে আমরা ভালো অবস্থানে রয়েছি। তিনি বলেন, ‘আমরা ভাইরাস নিয়ন্ত্রনে রাখতে পারি এবং অর্থনীতি সচল রাখতে পারি এবং শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারি।’  বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস বৃহস্পতিবার এএফপি’র সঙ্গে এক সাক্ষাৎকারে সতর্ক করে দিয়ে বলেছেন, মহামারির কারণে ১০ কোটি লোক চরম দারিদ্রে পতিত হতে পারে।

 

বিশ্বব্যাংক এরআগে জানিয়েছিল ইউরোপে ৬ কোটি লোক চরম দারিদ্রে পতিত হতে পারে, তবে নতুন হিসাবে বলা হয়, এই সংখ্যা ৭ থেকে ১০ কোটি হতে পারে। অপরদিকে মহামারিতে লাতিন আমেরিকায় মৃত্যুর সংখ্যা ২ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে।

চীন থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ৯ মাস পরে অন্য দেশগুলোর চেয়ে লাতিন আমেরিকার দেশগুলোতে করোনা ভয়াবহ আকার ধারণ করে। লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে প্রায় ৬৫ লাখ লোক আক্রান্ত হয়েছে এবং ২ লাখ ৫০ হাজার ৯৬৯ জন মারা গেছে। বিশ্বব্যাপী মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৮৮ হাজার ২৪২ জন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com