মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধ: চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে কৃষক নিহত, গ্রেফতার ৩ পুলিশের নতুন পোশাক ‘নেভি ব্লু শার্ট, খাকি প্যান্ট’ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংঘর্ষ, তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন “পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে” পশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় আসুক সম্পর্কে প্রভাব পড়বে না তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে জয়ের পথে বিজেপি ত্যাগের কি কোনো মূল্য নেই? লাইভে কাঁদলেন নওগাঁর ছাত্রদল নেতা, মুহূর্তে ভাইরাল টাঙ্গাইলে ওভারটেক করতে গিয়ে ট্রাক ও পিকআপের সংঘর্ষে ঝরল ২ জনের প্রাণ ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী

হেলিকপ্টারে ঢাকায় আনা হলো করোনা আক্রান্ত এমপি মনসুরকে

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৩৮৪ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মো. মনসুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় আনা হয়েছে।

বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টার যোগে আজ (২৪ আগস্ট) তাঁকে রাজশাহী থেকে ঢাকায় আনা হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের প্রয়োজনীয় দিক নির্দেশনায় এই মেডিক্যাল ইভাকোয়েশন মিশন পরিচালনা করা হয়। সংসদ সদস্যকে হেলিকপ্টারে ঢাকায় আনার পর উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

অধ্যাপক ডা. মো. মনসুর রহমান রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য।

জানা গেছে, হঠাৎ সর্দি-জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দেওয়ায় শুক্রবার (২১ আগস্ট) করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। শনিবার (২২ আগস্ট) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ভাইরোলজি বিভাগের ল্যাবে পরীক্ষা করে তার করোনা পজিটিভ এসেছে বলে জানানো হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com