বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ পাটগ্রামের ৪ তরুণকে রাশিয়ায় ‘সেনাবাহিনীতে বিক্রির’ অভিযোগ বসুন্ধরা সিটি শপিং মলের ৭ তলা থেকে লাফিয়ে যুবকের মৃত্যু ছয় নবজাতকের মৃত্যু: পরিবেশ শ্বাসরুদ্ধকর ছিল—স্বাস্থ্য অধিদপ্তর আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: ‘‘ক্যান কানছে, আমরা বুঝতে পারি নাই গো”—এক দাদির হৃদয়বিদারক আহাজারি ঝড়ের কবল থেকে নিরাপদে ঘাটে পৌঁছাল সি-ট্রাক, রক্ষা পেল পাঁচ শতাধিক যাত্রী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার আশ্বাস সৌদি আরবের সাথে মিল রেখে পাকুন্দিয়ায় একদিন আগে ঈদ উদযাপন ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির

কিশোরগঞ্জের অষ্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতভিটা পুড়ে ছাই

তোফায়েল আহমেদ
  • আপডেট সময় রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৫০৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ৫ বসতভিটা পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল কবির খান্দান গ্রামের ফরাজি পাড়ার শাপলাই মিয়া মিয়ার বসতভিটার রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অগ্নকান্ডটি ঘটেছে বলে জানা যায়।

 

এলাকাবাসী ও স্থানীয় সূত্র জানায়, রোববার সকাল সাড়ে নয়টার দিকে বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পায় এলাকাবাসী। শব্দ শুনে বাইরে বেড়িয়ে এসে দেখে শাপলাই মিয়ার বসতভিটা আগুনে পুড়েছে। এ সময় শাপলাই মিয়ার পাশ্ববর্তী ঘর তার সহোদর মাতুল মিয়া, আক্কাস মিয়া ও আফাই মিয়া, প্রতিবেশী রফিক মিয়ার ঘরে আগুন লেগে যায়। এতে ৫টি ভিটা সম্পূর্ণ ভষ্মিভূত হয়ে নগদ টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্রসহ প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা।

 

খবর পেয়ে পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কাছেদ মিয়া ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকান্ডের বিষয়ে কাছেদ মিয়া জানান, আমি খবর পেয়েই ঘটনাস্থলে এসেছি এবং আগুন নিয়ন্ত্রনে সকল ধরণের ব্যবস্থা নিয়েছি। অগ্নিকান্ডের বিষয়টি আমি উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট সকলকে অবহিত করেছি।

 

অষ্টগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোঃ আরিফুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পূর্ব অষ্টগ্রামের কবির খান্দানে অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রন হওয়া ক্ষয়ক্ষতির পরিমান ব্যাপক হয়নি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com