সোমবার, ২৫ মে ২০২৬, ১১:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অবৈধ বালু উত্তোলন ও বিপণন রোধে ভ্রাম্যমান আদালত, গ্রেফতার ১০

মো: আল-আমীন
  • আপডেট সময় রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৩২৪ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার অন্তর্গত পুরাতন ব্রম্মপুত্র নদ থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে অত্র এলাকার নদী তীরবর্তী স্থানগুলোতে নদী ভাঙ্গন শুরু হয়েছে।
.
শনিবার (৩ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ নির্দেশনা ও কিশোরগঞ্জ জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী এর নির্দেশনা মোতাবেক রাত ১২ ঘটিকা হতে ভোর ৫ টা পর্যন্ত অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), পাকুন্দিয়া এ কে এম লুৎফর রহমান এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মোঃ ফজলে রাব্বি৷ এসময় অভিযান পরিচালনায় সহায়তা করে কিশোরগঞ্জ জেলা পুলিশ ও র‍্যাবের দুইটি চৌকস দল এবং BIWTA।
.
এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত কয়েকটি বাল্কহেড ড্রেজারসহ বালু বহনকারী কার্গো ট্রলার অপসারণ করা হয়। এছাড়াও অবৈধ বালু উত্তোলনের দায়ে ১০ জনকে গ্রেফতার করা হয় এবং অভিযুক্ত প্রত্যেককে বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক তিন মাসের কারাদণ্ড এবং বিভিন্ন পরিমাণে অর্থদণ্ড করা হয়।
.
জেলা প্রশাসন কিশোরগঞ্জ জানায় অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে নদী ভাঙ্গনসহ সংশ্লিষ্ট এলাকার পরিবেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কতিপয় দুষ্কৃতকারী অতীব গুরুত্বপূর্ণ প্রকল্প সংলগ্ন এলাকায় এবং সরকারের বালুমহাল হিসেবে ঘোষিত নয় এমন এলাকা থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এছাড়া কোনো কোনো অনুমোদিত ইজারাদারও বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুসরণ না করে বালু উত্তোলন করছেন। ফলে পরিবেশের ব্যাপক ক্ষতিসহ সংশ্লিষ্ট এলাকায় নদীভাঙন বৃদ্ধি পাচ্ছে ও গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির সম্মুখীন হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় ও অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com