বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ পাটগ্রামের ৪ তরুণকে রাশিয়ায় ‘সেনাবাহিনীতে বিক্রির’ অভিযোগ বসুন্ধরা সিটি শপিং মলের ৭ তলা থেকে লাফিয়ে যুবকের মৃত্যু ছয় নবজাতকের মৃত্যু: পরিবেশ শ্বাসরুদ্ধকর ছিল—স্বাস্থ্য অধিদপ্তর আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: ‘‘ক্যান কানছে, আমরা বুঝতে পারি নাই গো”—এক দাদির হৃদয়বিদারক আহাজারি ঝড়ের কবল থেকে নিরাপদে ঘাটে পৌঁছাল সি-ট্রাক, রক্ষা পেল পাঁচ শতাধিক যাত্রী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার আশ্বাস সৌদি আরবের সাথে মিল রেখে পাকুন্দিয়ায় একদিন আগে ঈদ উদযাপন ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির

অষ্টগ্রামে গৃহবধূকে গণধর্ষণ, দুই ধর্ষক গ্রেপ্তার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ৩৪৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে পুুলিশ। গ্রেফতাররা হলেন- হারিছ মিয়া (৩২) ও জাকির হোসেন (৩০)।

 

গত ৪ অক্টোবর ওই গৃহবধূকে ধর্ষণ করে তারা। এ ঘটনায় মামলার পর গতকাল শনিবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার আদমপুর ইউনিয়ন এলাকায় অভিযান চা‌লি‌য়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হারিছ মিয়া অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের বরাগীরকান্দি গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে এবং জাকির হোসেন একই গ্রামের আব্দুল মিয়ার ছেলে।

 

অষ্টগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মো. আরিফুর রহমান জানান, গত ৪ অক্টোবর রাত ১১টার দিকে ওই গৃহবধূ (২২) প্রকৃতির ডাকে ঘরের বাইরে গে‌লে আগে থেকে ওঁৎ পেতে থাকা হারিছ মিয়া ও জাকির হোসেন তাকে জোর করে ধরে নিয়ে বাড়ির পাশের এক‌টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় নিয়ে যায় এবং দুজন মিলে তাকে ধর্ষণ করে।

 

এ ঘটনায় শনিবার (২৪ অক্টোবর) ধর্ষণের শিকার গৃহবধূর স্বামী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অষ্টগ্রাম থানায় এক‌টি মামলা করেন। মামলার পর একই দিন বি‌কে‌লে আসামিদের ‌গ্রেফতার করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com