সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

বঙ্গবন্ধুর ভাস্কর্য্য ভাঙার প্রতিবাদে পাকুন্দিয়ায় প্রতিরোধ সভা

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ২৯০ বার পড়া হয়েছে

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নিমার্ণাধীন ভাস্কর্য্য ভাংচুর ও ভাস্কর্য্য নিমার্ণে বিরোধীতাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ সমাবেশ করেছে পাকুন্দিয়া উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন। শনিবার (১২ ডিসেম্বর) সকাল ১১টায় পাকুন্দিয়া উপজেলা বঙ্গবন্ধু চত্ত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সমাবেশে সরকারি কর্মকর্তা-কর্মচারী ফোরাম, ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউশন, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি, মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি এতে অংশ নেয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ হাসানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল হাসান আলামিন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শ্যামল মিয়া, উপজেলা সাবরেজিষ্ট্রার মহসিন আহমেদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরে আলম ভূঁইয়া, জনতা ব্যাংক পাকুন্দিয়া শাখার ব্যবস্থাপক আশরাফুল আলম মোনায়েম, উপসহকারী কৃষি কর্মকর্তা আমিনুল হক শামীম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোজাম্মেল হক, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কালাম, পাকুন্দিয়া পৌর সচিব সৈয়দ শফিকুর রহমান, পাটুয়াভাঙ্গা ইউপি সচিব মোবারক হোসেন প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শারফুল ইসলাম।

 

 

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একে অপরের পরিপূরক। বঙ্গবন্ধুর নেতৃত্ব ছাড়া আমরা এই বাংলাদেশ পেতাম না। জাতির পিতার ওপর যেকোন ধরনের আঘাত আমরা মেনে নিতে পারিনা। জাতির পিতার জন্মশত বার্ষিকীর এই সময়ে কেন অপশক্তি তাঁর ভাস্কর্য্যের ওপর আঘাত করলো? তাদের এই শক্তির উৎস কোথায়, এটা আমাদের খুজে বের করতে হবে। যে কোন মূল্যে আমরা তা প্রতিরোধ করব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com