সোমবার, ২৫ মে ২০২৬, ১১:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

পাকুন্দিয়ায় সড়ক দূর্ঘটনায় রাইছ মিল মালিক নিহত

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৪৭১ বার পড়া হয়েছে
সড়ক দূর্ঘটনা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দূর্ঘটনায় মো. মকুল মিয়া (৪৫) নামের একজন রাইছ মিল ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার (১৬ ডিসেম্বর) বিকেলে কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কের পুলেরঘাট এলাকায় কিশোরগঞ্জ ইকোনমিক জোনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুকুল মিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পাঁচলগোটা গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র। তিনি একটি রাইছ মিলের মালিক ছিলেন।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পুলেরঘাট বাজার থেকে বাইসাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিলেন মুকুল মিয়া। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী অন্যন্যা সুপার পরিবাহন কিশোরগঞ্জ ইকোনমিক জোনের সামনে এসে পৌঁছলে বিপরিতগামী আনোয়ার সিমেন্টের দ্রুতগামী একটি ট্রাককের সাথে ক্রসিং করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেলসহ আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মকুল মিয়া। এ সময় তার বাইসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

 

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। পুলিশ ঘাতক বাসটিকে জব্দ করলেও চালক পালিয়ে যায়।

 

পাকুন্দিয়া থানাধীন আহুতিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত মকুল মিয়ার লাশ সুরতহাল শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হাইওয়ে পুলিশ ঘাতক বাসটিকে জব্দ করেছে। তবে চালক পলাতক রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com