মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন ৪১ গৃহহীন পরিবার

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ৩০২ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন ৪১ গৃহহীন পরিবার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহার জমি সহ নতুন ঘর পাচ্ছে ৪১ ভূমিহীন ও গৃহহীন পরিবার। বর্তমানে ঘর নির্মাণের কাজ শেষ পর্যায়ে।

 

আগামী ২০ জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরগুলি উদ্বোধন করবেন এবং ঐ দিনই নতুন ঘর সহ দলিলাদী গৃহহীনদের হাতে তুলে দেওয়া হবে। ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে পাকুন্দিয়া উপজেলায় ৪১ জন ঘর পাবেন বলে জানা গেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দুই কক্ষ বিশিষ্ট এই সেমীপাকা ঘরগুলি নির্মাণ করা হচ্ছে। যার প্রতিটি ঘরের জন্য সরকার বরাদ্ধ রেখেছে ১ লক্ষ ৭১ হাজার টাকা। প্রতিটি বাড়ীতে দুটি কক্ষ সংযুক্ত রান্না ঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা রয়েছে।

 

এখনই উল্লাসিত ও আন্দিত আশ্রয়ন প্রকল্পের জন্য নির্বাচিত হতদরিদ্র ও অসহায় পরিবারগুলো বলেন এতকাল আরেকজনের বাড়িতে থাকছি। এখন নতুন ঘর পাচ্ছি তাই আনন্দ লাগতেছে।

 

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাহিদ হাসান প্রতিনিধিকে জানান আমরা নির্দেশিকা অনুযায়ী ইতোমধ্যে সুবিধাভোগী বাছাই শেষ করেছি। ঘরগুলো নির্মাণ কাজ চূড়ান্ত পর্যায়ে। রং এর ফাইনাল একটি প্রলেপ বাকী রয়েছে। নিয়মিত তদারকি করছি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রওশন করিম বলেন প্রধানমন্ত্রী ২০ জানুয়ারী ঘরগুলি উদ্বোধন করবেন।

 

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com