মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

পাকুন্দিয়ায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
  • ২৭১ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মুজিববর্ষ উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ডিজিটাল ম্যারাথন-২০২১ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৮ জানুয়ারি) সকালে পাকুন্দিয়া বঙ্গবন্ধু চত্বরে ম্যারাথন অনুষ্ঠিত হয়।

 

উপজেলা প্রশসানের আয়োজনে ঢাকা ডিজিটাল ম্যারাথন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তামো. নাহিদ হাসান। ১০ কিলোমিটার দীর্ঘ সড়কে সকালে ঘন কুয়াশা ও প্রচন্ড শীত উপেক্ষা করে পাকুন্দিয়া বঙ্গবন্ধু চত্বর থেকে ম্যারাথন শুরু হয়। ম্যারাথনে উপজেলার সরকারি কর্মকর্তা, কর্মচারী, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষিকা, জনপ্রতিনিধি, সমাজকর্মী, পুলিশ কর্মকর্তা, সংবাদকর্মীসহ বিভিন্ন স্তরে ৫ শতাধিক মানুষ অংশ নেয়।

 

ম্যারাথনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. শারমিন শাহনাজ, সহকারি কমিশনার (ভূমি) এ.কে.এম লুৎফুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ার জাহান, উপজেলা মুক্তিযোদ্ধা সাংসদের সাবেক কমান্ড বীর মুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম সাইফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারমো. সিরাজুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আঃ আজিজ আকন্দ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রওশন করিম।

 

শীতের সকালে ম্যারাথন শুরু হয়ে বুরুদিয়া ইউনিয়নের সালুয়াদী আলীম মাদ্রাসার সামনে গিয়ে শেষ হয়। ইউএনও বলেন, ম্যারাথন শেষে মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ঢাকা ম্যারাথনে অংশগ্রহণ করতে পেরে নিজেকে উৎফুল্ল মনে করছে অনেকেই। শীতের সকালে সকলকে নিয়ে ম্যারাথনে অংশগ্রহণ সত্যিই মনে রাখার মত। প্রতিদিন যদি ম্যারাথনে অংশ নিই তাহলে আরো ভালো লাগবে। তিনি উপস্থিত সকলকে মুজিববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ম্যারাথনের সমাপ্তিঘোষণা করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com