মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

বৃহস্পতিবার সকালেই আসছে ভারতের দেয়া ২০ লাখ ডোজ ভ্যাকসিন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
  • ১৯৬ বার পড়া হয়েছে
বৃহস্পতিবার সকালেই আসছে ভারতের দেয়া ২০ লাখ ডোজ ভ্যাকসিন

আগামীকাল বৃহস্পতিবার ( ২১ জানুয়ারি) সকাল ১১টায় এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটে ভারতের দেয়া উপহার ২০ লাখ ডোজ করোনার টিকা দেশে আসবে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। ভ্যাকসিন আসার পর তা রাখা হবে ইপিআই এর সংরক্ষণাগারে।

এর আগে গত সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম জানিয়েছিলেন, ‘উপহার হিসেবে ২০ লাখ ডোজ করোনার ভ্যাকসিন দিচ্ছে ভারত। আগামী ২০ জানুয়ারি করোনার এই ভ্যাকসিনের চালান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, ভারত থেকে উপহার হিসেবে আরও কিছু টিকা আসবে।

এছাড়া বাংলাদেশ সরকারিভাবে ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার তিন কোটি ডোজ কিনছে। সেই ভ্যাকসিনের প্রথম চালান ২৫ জানুয়ারির মধ্যে দেশে পৌঁছাবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com