মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

পাকুন্দিয়ায় তিন মিষ্টির দোকানকে ৪১ হাজার টাকা জরিমানা

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ৩৭১ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় তিন মিষ্টির দোকানকে ৪১ হাজার টাকা জরিমানা

পরিবেশ ও সিভিল সার্জনের ছাড়পত্র, মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় এবং ওজনে কম দেওয়ার দায়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় তিনটি মিষ্টির দোকানকে ৪১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও মাক্স ব্যবহার না করায় তিন পথচারীকে ছয়শত টাকা জরিমানা করা হয়।

 

আজ বুধবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট একেএম লুৎফুর রহমান এ জরিমানা আদায় করেন। প্রতিষ্ঠান তিনটি হলো- উপজেলার তারাকান্দি বাজারের সততা মিষ্টান্ন ভান্ডার, শাহজাহাল মিষ্টান্ন ভান্ডার ও সুরুজ মিয়া মিষ্টান্ন ভান্ডার।

 

জানা যায়, আজ বুধবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট একেএম লুৎফুর রহমান পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি বাজারে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় পরিবেশ ও সিভিল সার্জনের ছাড়পত্র, মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় এবং ওজনে কম দেওয়ার দায়ে সততা মিষ্টান্ন ভান্ডারকে ২৩ হাজার টাকা, একই অভিযোগে শাহজাহাল মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা ও সুরুজ মিয়া মিষ্টান্ন ভান্ডারকে ৮ হাজার টাকা জরিমানা করেন।

 

এ সময় পাকুন্দিয়া থানার এএসআই মেহেদী হাসান, উপজেলা ভূমি অফিসের নাজির মো. শাহ আলমসহ একদল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফুর রহমান বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫, ৪৬ ও ৫১ ধারায় তিনটি মিষ্টির দোকান এবং ১৯৬০ এর ২৬৯ ধারায় মাক্স না পড়ার অপরাধে তিনজনকে জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com