মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

করোনার টিকা নিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
  • ২০৫ বার পড়া হয়েছে
করোনার টিকা নিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

মন্ত্রিসভার দ্বিতীয় সদস্য হিসেবে করোনার টিকা নিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ।

 

আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনার টিকাদান বুথে টিকা গ্রহণ করেন তিনি।সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সাধারণ মানুষকে করোনার টিকা গ্রহণে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করতে এবং টিকাসংক্রান্ত গুজব ও অপপ্রচার প্রতিরোধ করতে সংস্কৃতি প্রতিমন্ত্রী টিকা গ্রহণ করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

টিকাদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘দায়িত্বশীলতার জায়গা থেকে বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে আজ টিকা প্রদান করতে এসেছি।’ কভিড-১৯ টিকা নিয়ে বিশেষ মহলের গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে টিকাদানের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সাধারণ মানুষ বুঝুক এটি একটি নিরাপদ টিকা।’

নিজের টিকাদানের অনুভূতি সম্পর্কে কে এম খালিদ বলেন, ‘ভালো লাগছে। তবে বিশেষ কিছু অনুভব করছি না। এটি অন্য সাধারণ টিকার মতোই।’

সাংবাদিকদের নিবন্ধনপূর্বক টিকা গ্রহণের আহ্বান জানিয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘আপনাদের জনসমাগমের মধ্যে দায়িত্ব পালন করতে হয়। দ্রুত টিকা গ্রহণ করুন। প্রতিমন্ত্রী এসময় টিকা নিয়ে গুজব ও অপপ্রচার রোধ করতে সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।’

টিকা প্রদানকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রিসভার প্রথম সদস্য হিসেবে আজ সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে করোনার টিকা গ্রহণ করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com