কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে হাসপাতাল সভা কক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সুষ্ঠ ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবার মানোন্নয়নের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সমন্বয় কমিটির সভাপতি সংসদ সদস্য নূর মোহাম্মদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শারমিন শাহানাজ, পৌর মেয়র আক্তারুজ্জামান খোকন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মেজবাহ উদ্দিন, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, নারান্দী ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম সহ হাসপাতালের চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।