মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

দেশে গত ২৪ ঘন্টায় শনাক্ত বাড়লেও মৃত্যু কমেছে

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৬৭ বার পড়া হয়েছে
দেশে গত ২৪ ঘন্টায় শনাক্ত বাড়লেও মৃত্যু কমেছে

মহামারি করোনা ভাইরাসে আগের দিনের তুলনায় মৃত্যু সামান্য বেড়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৯ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ২৪৮ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৪১৮ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৩৯ হাজার ৫৩১ জন।

 

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৬৮১ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৫ হাজার ৯৭১ জন।

এর আগে বুধবার (১০ ফেব্রুয়ারি) দেশে আরও ৩৮৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ১০ জন।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৭৮ লাখ ৩৮ হাজার ৫৮৬ জন এবং মৃত্যু হয়েছে ২৩ লাখ ৬৩ হাজার ৫৩৬ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত কোটি ৯৮ লাখ ৪৪ হাজার ১৫০ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি ৭৮ লাখ ৯৭ হাজার ২১৪ জন। মৃত্যু হয়েছে চার লাখ ৮৩ হাজার ২০০ জনের।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com